আমি সামু তে নতুন ব্লগার হলেও সামুর লেখা পড়ছি প্রায় ১.৫ বছর। আসলে, বাংলা ব্লগ বলতে সামুর সাথেই আমার প্রথম পরিচয়। এই দুই বছর বিভিন্ন লেখক, তাদের লেখার সাথে পরিচিত হয়েছি। ব্লগিয় ভাষার সাথে পরিচয় হয়েছে। এখন আমার দৃষ্টিতে সামুর কিছু মজার ব্লগিয় শব্দের ব্যাপারে আলোচনা করছি। ভুল হলে শুধরে দেবেন।
১। ছাগুঃ এই শব্দটি সামুর বহুল ব্যবহৃত শব্দ। এই শব্দ সাধারণত ধর্ম ব্যবসায়ী- যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, মহান আল্লাহ্’র নাম নিয়ে মানুষকে বিভ্রান্ত করে- তাদের জন্য ব্যবহার করা হয়। কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে, ইসলাম ধর্ম নিয়ে কেউ চিন্তাকর্ষ লেখা, কুরআন ও সুন্নাহ্ বিষয়ক কোন পোস্টকেও ছাগু টাইটেল দিয়ে দেয়া হয়। এমনকি, উদাহরন ফিলিস্তিনের অত্যাচারীত মানুষদের কে নিয়ে কিছু লিখলেও ছাগু উপাধি দেয়া হয়। ইসলাম নিয়ে কোন লেখা কেউ কেউ সহ্য করতে পারেনা। মনে হয় ইসলামের নাম শুনলেই তাদের গায়ে ফোষ্কা পড়ে। আমার মতে অত্যন্ত নিম্ন রুচির পরিচয়।
আমার পর্যবেক্ষণ অনুযায়ী ছাগু চেনার জন্য একটি পদ্ধতি হচ্ছে- প্রথম দু’একটা পোস্ট ইসলাম বিষয়ক (কপি পেস্ট করার সম্ভাবনা ৯০%)। এরপর, আর কোন ইসলাম বিষয়ক পোস্ট নাই। এরপর থেকে শুরু হবে তাদের দলের ও ছাত্র সংগঠনের গুনগান। কে কখন মাইর খাইল, কারে কে পেদানি দিলো এইসব আবজাব। আবার তারা যুদ্ধাপরাধির বিচার নিয়ে অনেক গবেষণাধর্মী!! পোস্ট দেয়, যার সারমর্ম হচ্ছে তারা যুদ্ধাপরাধীর বিচার মোটেও চায় না। এইসব পোস্ট দেখ্লে মাথায় রক্ত উঠে যায়।
রিভার্স ছাগুঃ এরা ছদ্দবেশী ছাগু। অন্য ধর্মের নাম নিয়ে অত্যন্ত নোংরা ভাষায় ইসলাম ধর্মের বিরুদ্ধে ক্রমাগত পোস্ট দেয়। কেও ইসলাম ধর্ম নিয়ে কোন পোস্ট্ দিলেও, সেখানেও ছাগলের তিন নম্বর বাচ্চার মত প্রবেশ করে কটাক্ষ করে।
২। ভাদাঃ এই ধরনের লোক অযথাই বিনা নোটিশে ভারতের গুন গান গাইতে থাকেন। বাংলাদেশ ভারতের তুলনায় কত নিকৃষ্ট, ভারতের সংষ্কৃতি কত উত্কৃষ্ট, ভারতীয় সিনেমার মান কত উঁচু ইত্যাদি। এসব উচ্ছাস প্রকাশ করে বাংলাদেশ কে হীনমন্য হিসেবে দাঁড় করানোর চেষ্টা করে।
রিভার্স ভাদাঃ এরা মুসলিম নাম নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি বিষেদ্গারপূর্ণ মন্তব্য করে। মনে হয় এরা বলতে চায় বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষেরা খুব খারাপ অবস্থায় আছে এর প্রমাণ- ‘দেখ...আমি মুসলিম হয়েও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছি”।
এর পরের পর্বে আর কিছু ব্লগিয় ভাষা নিয়ে কথা বলব (হা হা প গে, লুল, গদাম......ইত্যাদি)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

