আমি খুব গুছিয়ে কোন কথা বলতে পার না, আর লিখলিখির আরম্ভও সামুতেই তাই গুছিয়ে লিখতে আরো পারি না এবং গুছিয়ে চিন্তাও করতে পারিনা। এটা কোন উপসংহারমুলক লিখা না।আমার নিজের কিছু এলোমেলো চিন্তা সবার সাথে শেয়ার করছি এবং ব্লগে আমার অনেক প্রিয় এবং কিছু অপ্রিয় ব্লগার আছে আশা করি তারা আলোচনা করবে এবং আলোচনা এগিয়ে নেবে।
ধর্ম ভিত্তিক রাজনীতি, রাজনীতিকে ধর্মমুক্ত রাখা, রাজনীতিতে ধর্মের ব্যবহারর এসব বিষয় নিয়ে অনেক আলোচনা হয় শুধু আমাদের দেশে না এটা মনে হয় বিশ্বরাজনীতিতেও সমান গুরুত্বূপূর্ণ। নাস্তিকরা তো বটেই আস্তিক বা আমার মতন সেমি আস্তিকরাও ধর্ম ও রাজনীতি নিয়ে কখনো কখনো নিশ্চয়ই ভাবে। কিন্তু ধর্মের উৎপত্তিটাই কী রাজনৈতিক নয়। শুরুথেকেই কী ধর্ম রাজনীতির সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাজনীতির পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠেনি। আমার ইতিহাস জ্ঞান সামান্য তবুও প্রাচীন ফারাওদের আমলে পুরোহিতদের সীমাহীন ক্ষমতার কথাতো আমরা সবাই জানি, সাম্রাজ্য রক্ষা করতে, প্রজাদের দমাতেই কি পৌরহিত তন্ত্রের ক্ষমতায়ন করেনি রাজতন্ত্র.............
রামায়ণ অথবা মহাভারতের ইতিহাস (রাম বা কৃষ্ণ আসলেই ছিলো কিনা সে বিতর্কে না গিয়ে) রাজনৈতিক ইতিহাস বলা যায় না। ধর্মযুদ্ধের মাধ্যমে রামের লংকা বিজয় বা পান্ডবদের সম্রাজ্য পুনরুদ্ধারতো রাজনিতীই। কে জানে সেই যুগে জন্মালে অবতার বুশ বা নবী লাদেন ধর্মযুদ্ধ করে হয়তো কিছু একটা করে ফেলতো এই যুগে জন্মাইয়া কিন্ঞ্চিৎ বেকায়দায় কেউ দেখতে পারেনা
অপবাকের একটা লিখা আছে বিশ্বের ধর্মীয় সংঘাত & ইব্রাহিমের উত্তরাধিকারের লড়াই নিয়ে সেটা পড়লে ইসলাম ধর্মের উৎপত্তিরসাথে রাজনীতির একটা যোগসূত্র বের করা যায় আর সেটা ভুল ধরে নিলেও আমার স্বল্প জ্ঞানে মুহম্মদ (স: ) ইসলামের বিস্তৃতির জন্য সম্রাজ্য বিস্তার করেছেন, পুরাতন ধর্মকে অস্বীকার করে নতুন ধর্মের প্রবর্তন করেছেন এবং তার ক্ষমতায়নের জন্য এটা হয়তো জরুরী ছিলো।
বৌদ্ধ ধর্ম বা গৌতম বুদ্ধ সম্পর্কে আমি খুব কম জানি তবুও যেটুকু জানি তাতে বৌদ্ধ ধর্ম কে আমার ঠিক ধর্ম মনে হয়নি এটা বরং একটা দর্শন, গৌতমের দৃষ্টিতে জীবন বা পৃথিবী কেমন হওয়া উচিৎ .........
সম্ভবত আমাদের উপমহাদেশের লোকজন ধর্মছাড়া দর্শন নিতে প্রস্তুত ছিলো না বা এখনো প্রস্তুত না তাই গৌতমের পুজোহয়, সক্রেটিস এইখানে জন্মালে হয়তো কে জানে অবতার হয়ে যেত অথবা আরবে জন্মালে নবী গ্রীসে জন্মিয়ে নশ্বর মানুষ হিসেবে মরে গেলো।
গ্যালিলীওর শাস্তিটা যত না ধর্মরক্ষা তারচেয়েও বেশি রাজনৈতিক বা ক্ষমতা নিরাপদ রাখার জন্য ছিলো বলেই আমার ধারণা।
আমার এই পোস্টে কাউকে আঘাত করার কোন উদ্দেশ্য নাই তবে ধর্ম নিয়ে কিছু লিখলে কোন না কোন ভাবে কারো না কারো ধর্মানুভূতিতে আঘাত লেগেই যায়। এই বিষয়ে একটা গল্পবলে লিখা শেষ করি :
একবার কথাবার্তা ছাড়া বিভিন্ন জায়গায় মাটির গণেশ দুধ খাওয়া শুরু করলো এই দুধ খাওয়ায় আমার দিদা(নানী) এর ভক্তি আরো শতগুণ বেড়ে গেল আর আমার হইলো মেজাজ খারাপ মানে ধর্ম অনুভুতিতে আঘাত লাগলো কারন কোন এক টাউট আমার ধর্মনিয়া ব্যাবসা করতেসে
হ্যাপ্পি ব্লগিং
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



