এক সময় খাওয়া দাওয়া বাদ দিয়ে ক্রিকেট দেখতাম, বিশেষ করে ৯৬ এর বিশ্বকাপের পরপর, কী সব দিন ছিলো, আহার। সেসব নিয়েই কিছু স্মৃতিচারন করি:
১) বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের এক ম্যাচে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ৯৫ করছিলো, তার পরের ম্যাচেই অপি ১০০ করছিলো। কিন্তু বিদ্যূৎ এর ৯৫ আমার কাছে বাংলাদেশের যে কোন ব্যাটসম্যানের সেরা ইনিংস। ৪৫ এর পর থেকে প্রতিটা বলে টান টান উত্তেজনা, ৫০ কী হবে , ৫০ হোলো কিন্তু বিদ্যুৎএর ভাব দেখে মনে হচ্ছিলো ৫০ করা ডাল-ভাত। ৫০-৯৫ তারপর আউট কিন্তু যতক্ষন বিদ্যূৎ খেলছিলো .............
২)শচীন আমার অলটাইম ফেভারিট, সেযা করে আমার তাই ভালো লাগে, ডাক মারলে মনে হয় কত সুন্দর ডাক মারসে; ক্যাচ মিসকরলে মনে হয় ক্যাচমিস করার মধ্যেও আর্ট আসে। তবে ৯৭-৯৮ এ সারজাায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৪ (ঠিক মনে নাই কমবেশি হতে পারে) করছিলো সেই ইনিংসটা আমার দেখা শচীনের সেরা ইনিংস।
৩) চার - ছয় মারতে হলে একটু জোরের সাথেই মারতে হয়, শুধু মার্কওয়াহর ব্যাটি বোধয় বলের কানে কানে ভালোবেসে সীমানা ছাড়তে বলতো আর বল সীমানা পেরিয়ে চলে যেত।
৪)৯৬ বিশ্বকাপের ফাইনালে রানাতুঙ্গা আর ডি-সিলভার সেই কুল চেজিং, আহ্
৫)ইনডেপেনডেন্স কাপে ঢাকায় ভারত-পাকিস্তান ম্যাচে সৌরভের চেজিং ও কুল ছিলো
৬)রাহুল দ্রাবিড় রে ছোটবেলা থেকেই ভালো লাগে
কোন একম্যাচে সে ২৭ বলে ৩ করছিলো(টেস্ট না ওয়ানডে) , তারপর তারে জাতীয়দল থেকে বাদ দিছিলো শুধু ওয়ানডে না টেসট থেকেও বাদ দিসিলো, ২৭ বলে ৩ করে টেস্টব্যাটিংএর যোগ্যতা প্রমানের পরও দ্রাবিড়রে বাদ দেয়ায় আমি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের গুষ্টি উদ্ধার করছিলাম,কী সুন্দর রিয়াজের মতন চেহারার নায়কটারে বাদদিসে
৭)ইনজামামের সেই শরীর নিয়া দৌড়াদৌড়ি ব্যাপক বিনোদিত হইতাম পরে বিনোদিত হইতে হইতেই ইনজির ফ্যান হয়ে গেসিলাম।
৮)ভেট্টরী যখন চশমা পরে বোলিং করে আমি চশমাছাড়াই মুগ্ধ হয়ে দেখি
৯)পাকিস্থান দলকে কোন সময়ি পছন্দ না কিন্তু ওয়াসিম আকরামের বোলিং সবসময়ি উপভোগ্য স্বীকার করতেই হবে, শুধু বোলিং না সাক্ষাৎকার, এপিয়ারেন্স সবি।
১০)ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচে ২০০৪-২০০৫ এ মনে হয়, খেলা অস্ট্রেলিয়ায় হইছিলো, শেনওয়ার্নের যে বলে সৌরভ আউট হইছিলো সেই বল পা দিয়ে ঠেকায় দিলে মনে হয়না সৌরভ রে এলবিডব্লিউ আউট দিত।
১১)ল্যান্সক্লজনারের কথা আর কী লিখবো, পুরাই ট্র্যাজিক হিরো।
১২) জন্টি রোডস: বোলিং না জানা অল রাউন্ডার
জয়সুরিয়া, রিকার্ডো পাওয়েল, লারা, ক্রনিয়ে,স্টিভ ওয়াহ, ফ্লেমিং, সাঙ্গাকারা এবং আরো অনেকের খেলা দেখেই মুগ্ধ হইছি এখন সব ইনিংস মনে পরতেসে না, সব নাম ও না। আপনারা মনে করায় দিয়েন।
বিশ্বকাপের বাংলাদেশ - পাকিস্তান ম্যাচ, আইসিসির ম্যাচ এগুলোর আবেদন ই অন্যরকম, লিখে বোঝাতে পারবোনা কিন্তু জানি সবাই বুঝে যাবে সবারিতো একি অবস্থা।
কোন এক সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে পানি টেনে জুলিয়েট/জুলিয়েন নামে এক প্লেয়ার হৃদয়ে জায়গা করে নিছিলো বাট জালিম অজিক্রিকেট বোর্ড তারে দলে স্থান দেয় নাই।
ওয়ানডে ক্রিকেট কিভাবে টেস্ট ক্রিকেটের সৌন্দর্জ্য নষ্ট করসে, আভিজাত্যে ওডি টেস্টের ধারে কাছেও যেতে পারে না ব্লা ব্লা অনেক শুনসি কিন্তু আমার ক্রিকেট খেলা দেখার শুরুই ওডি দিয়ে তাই ওডি তার পুরো সৌন্দর্য্য, পরিপুর্ণ রূপ নিয়েই আমার কাছে প্রতিয়মান।
তারপর আসলো ২০-২০, আমার তো এখন বৃদ্ধগো মতন মনে হয় ওডির মজা ২০-২০ তে নাই খেলা শুরুর আগেই শেষ হয়ে যায় , কিন্তু পোলাপাইন তো ঠিকি ২০-২০ তে জমে যায়।
আমার ছোট ভাইদের লিগগুলো কিন্তু আগে থেকেই ২০ ওভারের ছিলো, কলেজের আন্তঃবিভাগীয় টুর্নামেন্ট এর ম্যাচ ও ২০ ওভারে হইতো ২০-২০ নাজিল হওয়ার অনেক আগের থেকে।
পারার পোলাপান নিয়মিত যেটা খেলে সেটা হোলো সিক্স ও সিক্স, প্রতিদলে ৬ জন প্লেয়ারথাকে আর সব দল ৬ ওভার করে বোলিং করে
প্রথমে ছিলো ৫ দিন ব্যাপী টেস্ট ম্যাচ, এর পর ৫০ ওভারে পডিআই, এর পর ২০-২০, এর পর আসবে সিক্স ও সিক্স, তারপর দুইদলের ক্যাপ্টেন মাঠে নেমে টস করে বিজয়ী নির্ধারন করবে আর তারপর টাইম মেশিন আবিষ্কার হবে টাইম মেশিনে করে খেলার ফলাফল ভবিষ্যৎ থেকে দেখে এসে ফলাফল ঘোষনা করে দেয়া হবে।
হ্যাপ্পী ব্লগিং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



