আমি একজন বোকা মানুষ। এটা বহু সাধনালব্ধ প্রাপ্ত উপাধি। আমার বোকামীর ইতিহাস আস্তে আস্তে জানতে পারবেন। আর এটি বোকা মানুষের ডায়রী। বিগত সময়ে ব্লগিং একটি বহুল আলোচিত বিষয়। ব্লগারগণ নাকি সবর্ত্র সম্মানিত । তাহারা মুক্তচিন্তার অধিকারী, কাহারো মুক্ষাপেক্ষী নহে। স্বাধীনভাবে তাহার মতবাদ/মতামত প্রকাশ করিতে পারে। ইহাতে আমি লোভাতুর হইয়া, সন্মান পাইবার আশায় স্বাধীন মতবাদ ও মতামত প্রকাশ করিবার নিমিত্তে ব্লগিং করার মনস্থির করি এবং ইতোমধ্যে আমি জানিতে পারিলাম এইখানে নাকি ভাল ব্লগিং হয়। ব্লগারদের জন্য ভাল চারণভূমি আছে । তাহারা মনের সুখে যদৃচ্ছামত ঘাস খাইতে থুক্কু মতামত/মতবাদ প্রকাশ করিতে পারে।
তাই আমি ঘাস খাইতে / ব্লগিং করতে আসিয়াছি।
সবাই সাবধান!!
সুস্থ ব্লগিং বজায় রেখে অশ্লিলতা বন্ধ কর, গালিবাজি বন্ধ কর, ট্যাগবাজি বন্ধ কর, লেখা চুরি বন্ধ কর। না হলে বোকা মানুষ রাগলে কিন্তু এমন প্যাদানি দিমু , প্যাদানির চোটে ল্যাদাইতে ল্যাদাইতে........
পরিশেষে : আজ আমি জেনারেল হলুম। ধন্যবাদ সামুর মডারেডদের। সেই খুশিতে সবার জন্য
ভার্চুয়াল শরবত। ইচ্ছা হইলে বাসায় আসল শরবত বানিয়ে খেতে পারেন। তার জন্য রেসিপি :
এই গরমে যারা শরবত,ফলের জুস,মিল্কশেক এর রেসিপি খুজছেন তাদের জন্য,নিজে বানিয়ে খান,আমাকেও দাওয়াত দেন
ধন্যবাদ সবাইকে। ভাল থাকুন সবসময়। পোস্ট এখানেই। শেষ করছি বৃষ্টিপাতের কামনায়.....।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





