somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি ইস্যুর পর ইস্যু তৈরিতে ব্যর্থ হয়ে নতুন বছরে ঝরছে তাজা প্রাণ

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন বছর শুরুতে তরতাজা প্রাণের বিনিময়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বর্তমান সরকার বিরোধী আন্দোলন সংগ্রামের সূচনা ঘটেছে। এ জোটের প্রধান দল বিএনপি ক্রমাগত হুংকার দিয়ে চলেছে। জনগণকে রাস্তায় নেমে সরকার বিরোধী আন্দোলনে শরীক হতে নানাভাবে প্রলুব্ধ করে চলেছে। কিন্তু সাড়া মিলছে না। শুধু সচেতন মানুষ নয়, গণমানুষও এ আহ্বানে সাড়া দিচ্ছে না বলে প্রতীয়মান। কিন্তু বিএনপির চেষ্টা থেমে নেই। ইস্যুর পর ইস্যু তৈরির চেষ্টা করে মাঠে নামছে। কিন্তু গণজাগরণ বলতে যা বোঝায় সে পরিস্থিতি থেকে তাদের আন্দোলন অনেক দূরে। দলীয় নেতাকর্মী সমর্থক দিয়ে তারা যে প্রয়াসে লিপ্ত হয়েছে তাতে দেশবাসীর জোরালো কোন সমর্থন নেই। আর জনগণ না চাইলে আন্দোলন কি সফল হতে পারে এ প্রশ্ন রাজনৈতিক অঙ্গন জুড়ে। এদিকে, উদ্বেগ, উৎকণ্ঠায় এখন সারাদেশ। সরকার গঠিত হওয়ার পর থেকেই বিএনপি আন্দোলন, হরতাল, অবরোধ দিয়ে পুরো দেশকে অস্থিরতায় রেখেছে। কিন্তু লাভের ঘরে যোগ হচ্ছে বরাবরই শূন্য। গত সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল যখন গণতন্ত্র রক্ষা দিবস কর্মসূচী পালনের ঘোষণা দেয় তখন বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট একই দিনে গণতন্ত্র হত্যা দিবস পালনের ঘোষণা দেয়। ফলে একই দিনে দেশব্যাপী দু’পক্ষের কর্মসূচীতে জ্বালাও পোড়াও, গুলি, বোমায় শেষ পর্যন্ত ঝরে যায় তরতাজা চারটি প্রাণ। ওই দিন বিএনপি নেত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে তার বাসভবন থেকে বের হতে দেয়নি। অবরুদ্ধ অবস্থা থেকে তিনি নতুন করে ডাক দিলের অনির্দিষ্টকালের অবরোধ। পাশাপাশি বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, প্রাণহানি, মামলা, গ্রেফতার ইত্যাদির কারণে বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে হরতালের ডাকও দেয়া হয়। কিন্তু বিএনপি নেত্রীর আহ্বানকৃত অবরোধও যা হরতালও তা। সবই হয়েছে নামসর্বস্ব। তবে হরতাল অবরোধের কারণে যানবাহন বন্ধ থাকেনি, অফিস আদালত, ব্যাংক বীমা চলেছে। ২০ দল সরকার বিরোধী ইস্যুতে একদিন, দুদিন, তিনদিন এমনকি সপ্তাহব্যাপী লাগাতার হরতালও পালন করেছে। কিন্তু ফলাফল কি হয়েছে। সংঘাত হয়েছে, যানবাহনসহ সম্পদ পুড়েছে। নিরীহ মানুষ মরেছে। এখনও বলি হচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতির স্বীকার হতে কি স্বাধীনতার অরজন ? বি,এন,পি নেত্রীর কাছে আজ দেশবাসীর প্রশ্ন ।



১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

×