সরকারের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নাধীন ৬টি বড় প্রকল্পে আরও নতুন দুটি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ফাস্ট ট্র্যাক মনিটরিং কমিটির তৃতীয় বৈঠকে আরও দুটি নতুন মেগা প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়। প্রকল্প দুটি হলো মাতারবাড়ি আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কোলফায়ার্ড পাওয়ার প্রজেক্ট এবং পায়রা বন্দর প্রকল্প। বহুল আলোচিত পদ্মা সেতুর নির্মাণ কাজ ২০১৮ সালের ৭ ডিসেম্বর সম্পন্ন হবে। জাজিরা ও মাওয়া সাইডে পদ্মা সেতুর সংযোগ সড়কের নির্মাণ কাজ, সার্ভিস এরিয়া-২, রিভার ট্রেনিং ওয়ার্ক, রিভার ব্যাংক প্রটেকশন ওয়ার্ক, ভূমি অধিগ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে প্লট হস্তান্তর কাজ চলছে। পাশাপাশি দুটি পয়েন্টে মূল সেতুর জিওটেকনিকেল ইনভেস্টিগেশন কাজ শুরু হয়েছে। জাজিরা সাইডে সংযোগ সড়কের ৩০ শতাংশ কাজ, মাওয়া সাইডে সংযোগ সড়কের ২০ শতাংশ কাজ, সার্ভিস এরিয়া-২ এর ১৫ শতাংশ কাজ, মূল সেতুর ১.৫ শতাংশ কাজ, ভূমি অধিগ্রহণের ৯৯ শতাংশ কাজ এবং পুনর্বাসন কর্মসূচীর ৬৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি মূল সেতুর তদারকি কাজ এবং রিভার ট্রেনিং কাজ চলছে। বাংলাদেশ এটোমিক এনার্জি কমিশন এবং রুশ ফেডারেশনের মধ্যে স্বাক্ষরিত প্রথম চুক্তির অধীনে পাঁচটির মধ্যে তিনটি প্রোগ্রাম অর্জন হয়েছে। দ্বিতীয় চুক্তির অধীন ৫ শতাংশ কাজ শেষ হয়েছে। তৃতীয় চুক্তির অধীনের কাজ শুরু হয়েছে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে বর্তমান সরকারের এ ধরণের প্রকল্প দ্রুত বাস্তবায়ন হোক এটাই সবার প্রত্যাশা।
দেশকে সমৃদ্ধশালী করতে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নাধীন ৬ প্রকল্পে আরও নতুন দুটি প্রকল্প অন্তর্ভুক্তির সিদ্ধান্ত সরকারের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

ইশ্কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন
হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন
আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন
=মনের হিংসা দূর করো রব=

তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।
স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।