somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার শীগ্রই দেশের অষ্টম বিভাগ হিসেবে বৃহত্তর ময়মনসিংহ জেলাকে আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিকেন্দ্রীকরণের সুফল, আঞ্চলিক উন্নতি ও উন্নয়ন বৈষম্য নিরসনে এবং মানুষের কল্যাণে বিভাগের গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। আর প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া সহজ হয়। এ কথা সত্য যে, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের কারণে রাজধানী ঢাকার সঙ্গে অন্যান্য জেলা-বিভাগ-উপজেলার দূরত্ব কমে গেছে। তাই আগের মতো নতুন বিভাগ, জেলা, উপজেলা গঠনের প্রয়োজন সেভাবে প্রকট নয়। তারপরও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, জনগণের ক্ষমতায়ন এবং নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভাগ গঠনের প্রস্তাবটি ইতিবাচক। সরকার সিদ্ধান্তটির জন্য সাধুবাদ পাবেন তা নিঃসন্দেহে বলা যায়। ময়মনসিংহকে বিভাগ করার দাবি প্রায় দুই দশকের। সেখানকার মানুষের এই দাবিটি বেশ জোরালো ছিল। ব্রহ্মপুত্রবিধৌত বাংলাদেশের এই জনপদটি শিক্ষা-শিল্প-সাহিত্য ও লোকসাহিত্যের এক বিশাল ক্ষেত্র। ইতিহাসের পরতে পরতে রয়েছে এই অঞ্চলের সাহসিকতার পরিচয়। এটির সাহসী ও সমৃদ্ধ মানুষের অঞ্চল হিসেবে খ্যাতি রয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলন, ফকির বিদ্রোহ, টং আন্দোলন, তেভাগা আন্দোলন, কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭১-এর মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক প্রতিটি আন্দোলন-সংগ্রামে এই অঞ্চলের মানুষের নিরলস ভূমিকা রয়েছে। বৃহত্তর ময়মনসিংহ জেলাটির উত্তরে গারো পাহাড়, দক্ষিণে ভাওয়াল মধুপুর বনাঞ্চল, পশ্চিমে ব্রহ্মপুত্র নদ থেকে উৎসারিত মেঘনা অববাহিকা, পূর্ব দিকে সোমেশ্বরী, তিতাস, সুরমা ও মেঘনার অববাহিকা। অতীতে ভারতবর্ষের বৃহত্তম জেলা ছিল ময়মনসিংহ। বর্তমানে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে। এটিকে তাই শিক্ষানগরীও বলা যায়। সবমিলিয়ে ময়মনসিংহকে বিভাগ ঘোষণার সিদ্ধান্তটি সময়ের দাবি। উল্লেখ্য, বর্তমান সরকার ২০১০ সালে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র রংপুরকে বিভাগে উন্নীত করেছিল সেখানকার জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে। ময়মনসিংহের ব্যাপারে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে সেটাও যে একই কারণে তা বলার অপেক্ষা রাখে না।






১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×