এ হত্যা আমাদের কাম্য নয়
১০ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাম্প্রতিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮৪ জন বাংলাদেশের মানুষ প্রতিপক্ষের হাতে নিহত হয়েছে। সরকারী ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির ৩ জন এবং সাধারণ ৩৬ জন। চলতি নির্বাচনে কমপক্ষে মারাত্মক আহত হয়েছে প্রায় ৭০০০ জন। কোন্ নীতি আর ক্ষমতার লোভে এভাবে মানুষ হত্যা, যা কোন ধর্মই সমর্থন করে না। গত কদিনে কথায় কথায় বাবা-মা কর্তৃক নিজ হাতে ৮টি অবুঝ সন্তান হত্যার ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনায় সন্তান কর্তৃক পিতা-মাতাকে, ভাই কর্তৃক ভাই হত্যার ঘটনা নিত্য নৈমিত্তিক আর কোন বিষয়ই নয় এখন। ইসলাম ধর্ম অনুযায়ী কেহ একজন মানুষ হত্যা করলে যেন সমগ্র বিশ্বের সকল মানুষকে হত্যা করল। আমাদের দেশের সামাজিক অবক্ষয়, পুলিশী দুর্বলতা, বিচার ব্যবস্থার চরম আস্থাহীনতা ও দুর্নীতি, আর সঠিক বিচার না হওয়ায় দিন দিন এ ধরনের দুঃখজনক হত্যার ঘটনা বেড়েই চলছে। সামাজিকভাবে সচেতনতা, স্বাভাবিক প্রত্যাশিত মানবিকতা, ধর্মীয় মূল্যবোধ আর রাষ্ট্রীয় সুশাসন, সামাজিক দায়বদ্ধতা, মানুষ আমরা মানুষের জন্য, এই বিবেচনাবোধই পারে এ হত্যা বন্ধ করতে। ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার আÍত্যাগের বিনিময়ে গড়া এ স্বাধীন বাংলাদেশে আমাদের সকলকে এ নিয়ে ভাবতে হবে। এ ধরনের হত্যা বন্ধ করতে হবে।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!
ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন