somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের সমগ্র ভূমির পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ‘এনএসডিআই’ গঠন

০২ রা জুন, ২০১৬ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং ভূ-প্রাকৃতিক গঠনের দিক থেকে বাংলাদেশ বিশেষ বৈচিত্র্যময়। সুজলা-সুফলা, শস্য-শ্যামলা নদীমাতৃক বাংলাদেশের দক্ষিণে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত ও ম্যানগ্রোভ বনভূমি। পূর্বে উঁচু এবং উত্তরে ছোট ছোট পাহাড়। কিন্তু আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের অন্যতম ছোট দেশ। কাজেই জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত আমাদের দেশের জন্য অন্যতম গুরুত্বপুর্ন বিষয়। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সরকার দেশের পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে জিও ডাটা সংগ্রহ এবং ডিজিটাল ম্যাপিংয়ের জন্য শীঘ্রই ন্যাশনাল স্পেশাল ডাটা ইনফ্রাস্ট্রাকচার (এনএসডিআই) গড়ে তুলছে। ‘এনএসডিআই’ গঠনের মাধ্যমে দেশের সমগ্র ভূমির পরিকল্পনা প্রণয়ন সহ যাতে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন, কর্মকৌশল নির্ধারণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হচ্ছে। প্রতিবছর যেমন ভাঙ্গনের ফলে কৃষিজমি নদীগর্ভে হারিয়ে যাচ্ছে, তেমনি আমাদের সমুদ্রে কিন্তু জমি জেগে উঠছে। জরিপের মাধ্যমে এসব জেগে উঠা চর কিভাবে ব্যবহার উপযোগী করা যায় তার উপায় খুঁজে বের করার মাধ্যমে পরিকল্পিতভাবে গাছ লাগিয়ে এসব চরের বা দ্বীপের ভূমিক্ষয় বন্ধ করা সম্ভব। দেশের সমুদ্রসীমা নির্ধারণে বাংলাদেশ জরিপ অধিদফতর উপকূলবর্তী এলাকার ৪৮টি মানচিত্র প্রণয়ন করেছে। পার্বত্য চট্টগ্রামসহ সমগ্র দেশের বৃহৎ স্কেলে ডিজিটাল মানচিত্র প্রণয়ন কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে ৯৮৮টি ম্যাপশীটের মধ্যে ৯০০টি ম্যাপশীট প্রস্তুত সম্পন্ন করেছে। পাশাপাশি ডিজিটাল এলিভেশন মডেল (ডিইএম) এবং ডিজিটল টেরেইন মডেল (ডিইএম) প্রস্তুতের কার্যক্রমও চলছে। এ মডেলগুলো বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করবে। বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও দেশের অর্থনীতি আজ খুবই দৃঢ় অবস্থানে। সামষ্টিক অর্থনীতির প্রতিটি সূচক ইতিবাচক ধারায় এগোচ্ছে। সাল নাগাদ মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত, সমৃদ্ধ দেশে পরিণত। নানা প্রতিকূলতা সত্ত্বেও দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। এ বছর জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশ হবে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৬ বিকাল ৩:২৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×