somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনশক্তি রপ্তানিতে ২০১৬ সাল হবে টার্নিং পয়েন্ট

১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে বৈদেশিক মূদ্রা আয়ের অন্যতম প্রধান খাত জনশক্তি রপ্তানি৷ জনশক্তি রপ্তানিতে ২০১৬ সাল হবে টার্নিং পয়েন্ট। সরকারের দৃঢ় পদক্ষেপের ফলে বন্ধ থাকা শ্রমবাজারগুলো একের পর এক খুলতে শুরু করেছে। প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি নতুন বাজারেরও সন্ধান পাচ্ছে বাংলাদেশ। সব মিলিয়ে অপার সম্ভাবনাময় এ খাতে নতুন আশার আলো দেখছেন সরকারসহ জনশক্তি রপ্তানিকারকরা। দেশের অন্যতম বৈদেশিক শ্রমবাজার মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি এখন সময়ের ব্যাপার। প্রধান বাজার সৌদি আরবের বন্ধ দরজা খুলেছে। কাতার, কুয়েতের ক্ষেত্রে ইতিবাচক সাড়া মিলছে। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শ্রমশক্তি রপ্তানি নিয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশ। আগামী কয়েক মাসে লেবাননে ৫০ হাজার শ্রমিক পাঠানোর জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহন করেছে সরকার। এ ছাড়া ঐ দেশের বাংলাদেশের শ্রমিকদের বেতন বাড়ানোর ব্যাপারেও পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশি নারী ও পুরুষ কর্মীদের বেতন বৃদ্ধি, কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, সব খাত (বিশেষ করে নির্মাণ, চিকিৎসা, নার্স ও প্রকৌশলী) বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার বিষয়ে লেবানন রাজি হয়েছে। দেশটিতে বর্তমানে একজন নারী কর্মী ১৫০ ইউএস ডলার পায়। তার বেতন ২৫০ ইউএস ডলার করা হবে। আর একজন পুরুষ কর্মী বর্তমানে পায় ২৫০ ইউএস ডলার। তার বেতন হবে ৪০০ ইউএস ডলার। লেবাননে বর্তমানে প্রায় এক লাখ ৪২ হাজারের বেশি কর্মী কর্মরত আছেন। বাংলাদেশ থেকে পুরুষ কর্মী নেয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে জর্ডান। বাংলাদেশি গৃহকর্মীদের সঠিক প্রশিক্ষণ, ত্রুটিমুক্ত মেডিকেল চেকআপ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, কর্মস্থলের পরিবেশ, গৃহকর্মীদের সুরক্ষা, দক্ষ কর্মী তৈরিতে পদক্ষেপ গ্রহণ, জর্ডানে পুরুষ কর্মী গমনের সুযোগ সৃষ্টি এবং সকল খাতে (বিশেষ করে কৃষি ও নির্মাণ) বাংলাদেশি কর্মীর জন্য উন্মুক্তকরণের বিষয়ে জর্ডানও এসব বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। সম্প্রতি সৌদি আরবেও শ্রম বাজার উন্মোক্ত হয়েছে। সৌদিতে শ্রমিক যাবে নূন্যতম ব্যয়ে, অভিবাসন ব্যয় নির্ধারণ করে দেবে সরকার। শ্রমিক পাঠানো নিয়ে কেউ যেন বাড়াবাড়ি করতে না পারে সেজন্য অভিবাসন ব্যয় নির্ধারণ করে দেবে সরকার। নির্ধারণ করা টাকার বেশি রিক্রুটিং এজেন্ট নিতে পারবে না।

সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরীচিকা

লিখেছেন সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮


তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া

লিখেছেন হাসান মাহবুব, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৫

আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

×