এমন শুনতে চাইনা
২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পত্রিকা পড়ে জানলাম স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব অস্বীকারকারী, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী গোলাম আজমের পুত্র আমান আজমী গত কয়েক মাস ধরে পলাতক থাকার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দেশ বিরোধী জঙ্গি তৎপরতার অভিযোগে আটক হয়েছেন। শুনে অবাক হলাম, একজন বরখাস্তকৃত সামরিক কর্মকর্তা দেশ বিরোধী এমন কি করেছেন যার জন্য তাকে লুকিয়ে থাকতে হবে? একজন সামরিক কর্মকর্তার সাথে আলাপ করে জানলাম উক্ত সামরিক কর্মকর্তা বিদেশে কোর্স চলাকালীন সময়ে বিভিন্ন অভিযোগে দেশে ফেরত এসেছিলেন। তার সম্পর্কে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ছাড়াও অন্যান্য অপকর্মের অভিযোগ রয়েছে। জেনে অবাক হলাম এ কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন নারীর সাথে অবৈধ যোগাযোগ এবং স্ত্রীর মতের বিরুদ্ধে তিনটি বিবাহেরও অভিযোগ রয়েছে। ব্রিটিশ পাসপোর্ট সহ তার একাধিক পাসপোর্ট রয়েছে বলেও জানা যায়। একজন বরখাস্ত সামরিক কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ কাম্য নয়। জাতি একজন সামরিক কর্মকর্তার কাছে দেশ গঠনমূলক অনেক কিছু প্রত্যাশা করে, দেশ বিরোধী তৎপরতা নয়। কোন দেশ প্রেমিকই একজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন যাবত পলাতক থাকা ও এ ধরনের অভিযোগ শুনতে চায় না।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে...
...বাকিটুকু পড়ুনখোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,...
...বাকিটুকু পড়ুনরাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব...
...বাকিটুকু পড়ুনআপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন