নদী ও বঙ্গোপসাগরে জেগে ওঠা চরে গড়ে উঠবে শিল্পনগরী
১০ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে জেগে ওঠা চরাঞ্চল আর পতিত আর থাকবে না। ওই চরগুলোর ভূমির উন্নয়ন করে সেখানে পরিবেশ উপযোগী শিল্পনগরী গড়ে তুলবে সরকার। এরই মধ্যে পরিকল্পিত শিল্পনগরী গড়ে তোলার উপযোগী কিছু চরের জমি উন্নয়নের জন্য অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের অনুকূলে বন্দোবস্ত দেওয়া হয়েছে। আরও কয়েকটি এলাকার জমি নির্বাচন করা হয়েছে, যেগুলোর অবকাঠামো উন্নয়নের জন্য ওই জমির বন্দোবস্ত চলছে। শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য প্রাথমিকভাবে যেসব এলাকা নির্বাচন করা হয়েছে তার মধ্যে রয়েছে-সিরাজগঞ্জ ও যমুনা নদীতে জেগে ওঠা চর। যমুনা নদীর বঙ্গবন্ধু সেতুসংলগ্ন এলাকায় অব্যবহূত জমি ও জেগে ওঠা চর। চট্টগ্রামের মিরসরাই, সাধুরচর, পীরের চর এবং চর মোশাররফ এবং ফেনীর সোনাগাজীতে শিলাঞ্চল স্থাপনের লক্ষ্যে এরই মধ্যে জমি বন্দোবস্ত নিয়ে কাজ শুরু হয়েছে। টেকনাফের জালিয়ার চর ও সেন্ট মার্টিন এলাকায় টুরিজম পার্ক স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী এবং তথসংলগ্নে অবস্থিত চরাঞ্চলেও শিল্পাঞ্চল স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। চরাঞ্চলে পরিবেশ উপযোগী মনোটাইপ ক্লাস্টার শিল্প স্থাপনে এগিয়ে যাবে বাংলাদেশ।

সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন
গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র...
...বাকিটুকু পড়ুন