somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃষকের স্বস্তি ফেরাতে নানা উদ্যোগ

৩০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তৃণমূল পর্যায়ে আমাদের দেশের বেশির ভাগ কৃষক অশিক্ষিত। যে কারণে তাঁরা কাগজপত্র-সংশ্লিষ্ট কাজগুলো এড়িয়ে চলতে ভালোবাসেন। কৃষকের সন্তান এখন আর কৃষক হয় না। কৃষিজমির পরিমাণও কমে আসছে। তবে কৃষির ওপর ভিত্তি করে আজও আমরা আমাদের সুখ-দুঃখের হিসাব-নিকাশ করে থাকি। দেশে কৃষির উৎপাদন কমে
গেলে সারা দেশের মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। সমস্যাটি শুধু কৃষকদের থাকে না, সবার মাঝেই ছড়িয়ে পড়ে। কৃষি দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত। দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশ এবং শ্রমশক্তির ৫৫ শতাংশ কোনো না কোনোভাবে কৃষিতে নিয়োজিত। এ কারণেই কৃষকের সুযোগ-সুবিধার কথা চিন্তা করে সরকার কৃষিতে ভর্তুকি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে থাকে। কোনো মৌসুমে ফসল ভালো হলে হাতে বেশ কিছু টাকা আসে। কিন্তু সঞ্চয়ের মাধ্যম না থাকায় সেই টাকা খরচ করে ফেলেন কৃষকরা। আবার কোনো মৌসুমে ফসল না হলে দুঃখ যেন অক্টোপাসের মতো ঘিরে ধরে। কৃষকদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধির জন্য স্বল্প আনুষ্ঠানিকতার মাধ্যমে ১০ টাকা দিয়ে ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করা হয়েছে। একইভাবে এই হিসাবের মাধ্যমে তাঁরা ব্যাংক থেকে ঋণও নিতে পারছেন। যে কারণে মহাজনের করাল থাবা থেকে অনেক অসহায় কৃষকই রক্ষা পাচ্ছে। নির্যাতনের হারও হ্রাস পাচ্ছে। এ ব্যাপারে নানাবিধ কর্মসুচী হাতে নেয়া হয়েছে। ব্যাংকগুলো কৃষি ও পল্লী ঋণের আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র ও কৃষি উপকরণ সহায়তা কার্ডের ভিত্তিতে প্রকৃত কৃষক শনাক্ত করবে। কৃষিকাজে সরাসরি নিয়োজিত প্রকৃত কৃষকরা কৃষিঋণ প্রাপ্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। বাংলাদেশের সাধারণ কৃষকদের শিক্ষাগত যোগ্যতা, ফরম পূরণের জন্য প্রয়োজনীয় সময়, ফরমে যাচিত তথ্যের ব্যবহার তথা উপযোগিতা ইত্যাদি বিবেচনায় নিয়ে প্রয়োজনে ব্যাংকগুলো কৃষিঋণের, বিশেষ করে শস্য বা ফসল ঋণের আবেদন ফরম সহজীকরণের উদ্যোগ নেবে। সংশ্লিষ্ট ব্যাংক শাখা নির্ধারিত ঋণ নিয়মাচার অনুযায়ী আবেদনকারীর বার্ষিক প্রয়োজনীয় ফসল ঋণ ও অন্যান্য ঋণ এককালীন মঞ্জুর করবে। সংশ্লিষ্ট ফসল উৎপাদনের মৌসুম শুরু হওয়ার অন্তত ১৫ দিন আগে ঋণ বিতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো কৃষকদের বার্ষিক ফসল উৎপাদন পরিকল্পনাসহ আবেদনপত্র গ্রহণ করবে। শুধু শস্য বা ফসল চাষের জন্য সর্বোচ্চ ২ দশমিক ৫ লাখ টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি কৃষিঋণের ক্ষেত্রে সিআইবি রিপোর্টের প্রয়োজন পড়বে না। সুপরিকল্পিতভাবেই এগিয়ে যাচ্ছে কৃষকের জন্য নির্ধারিত ঋণ প্রকল্পগুলো। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকাংশে হ্রাস পাচ্ছে।



সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×