somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"প্রবাসবন্ধু'

৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জীবন আর জীবিকার প্রয়োজনে এ দেশের হাজারও তরুণ বেছে নিয়েছে আত্মীয়-স্বজনহীন, অপরিচিত পরিবেশের প্রবাসজীবন। প্রাথমিক পর্যায়ে কিংবা পরবর্তীতে সেখানে তারা কোন সমস্যার সম্মুখীন হলেও ভাষাগত সমস্যা কিংবা অন্যান্য নানা সীমাবদ্ধতার কারণে কোন প্রতিকার অথবা সহায়তা লাভে বঞ্চিত হয়ে অব্যক্ত কষ্টে প্রতিনিয়ত ধুঁকতে ধুঁকতে থাকে। আর তাদের বেদনার নোনাজলে ভেজা কষ্টার্জিত অর্থে পরিবার-পরিজন পায় স্বাচ্ছন্দ্যের দেখা, দেশ এগিয়ে যায় সমৃদ্ধির পথে। বর্তমান গণতান্ত্রিক সরকার এ দেশের অবহেলিত প্রবাসীদের সহায়তা করার গণমুখী কার্যক্রমের অংশ হিসেবে বিদেশে বাংলাদেশীদের সবচেয়ে বড় শ্রমবাজার মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে চালু করেছে 'প্রবাসবন্ধু' কল সেন্টার। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীরা তাদের যেকোন সমস্যায় এখন থেকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশে সরাসরি ফোন করতে পারবেন। এ জন্য একটি নির্দিষ্ট নম্বরও ঠিক করা হয়েছে- সেটি হলো ০৯৬৫৪৩৩৩৩৩৩। প্রাথমিকভাবে মালয়েশিয়া, সৌদি আরব ও জর্ডানে বসবাসরত কমপক্ষে ৩০-৩৫ লাখ প্রবাসী এই সুবিধা পাবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানা গেছে, পর্যায়ক্রমে বিশ্বের সব দেশের প্রবাসীদের জন্য এই সুবিধা চালু করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের কারিগরি সহযোগিতায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এই কল সেন্টার সুবিধা চালু করছে। কল সেন্টারের মাধ্যমে প্রবাসে থাকা কর্মীরা সরাসরি তাদের যেকোন অভিযোগ, পাসপোর্ট-সংক্রান্ত সমস্যা, মৃতদেহ পরিবহন ও দাফনসংক্রান্ত বিষয়, মৃত্যুজনিত ক্ষতিপূরণ, মেধাবী সন্তানদের বৃত্তি, আইনগত তথ্য ও সেবা, অসুস্থ কর্মীদের আর্থিক সহায়তা, প্রবাসে আটক কর্মীদের মুক্ত করাসহ নানা বিষয়ে কথা বলতে পারবেন। আপাতত এই সেবা পেতে বাংলাদেশ সময় প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কলসেন্টারে ফোন করা যাবে। কল সেন্টারের নম্বর ছাড়াও এই সেবা পেতে ম্যাসেঞ্জার, ভাইবার, ইমো, হোয়াটস অ্যাপে- ০১৬৭৮-৬৬৮৮১৩ নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রবাসীরা। ফেসবুকে যোগাযোগ করা যাবে Click This Link এই ঠিকানায় এবং ই-মেইল করা যাবে [email protected] এই ঠিকানায়। অনন্য এই উদ্যোগে প্রবাসীরা আর বিপদে পরে অকূল পাথারে ভেসে যাবে না, সহযোগিতার জন্য পাবে সহমর্মীতায় সমৃদ্ধ স্বদেশের গণবান্ধব সরকারের সুদৃঢ় হাত।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একান্ত ভাবনা

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪০

একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×