somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদম্য গতিতে এগিয়ে চলছে স্বপ্নের পদ্মা সেতুর কাজ।

০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। পদ্মা সেতুর তৃতীয় স্প্যান মাওয়ার পথে। ২/১ দিনের মধ্যেই চীনার বিশাল চালান মাওয়ায় পৌঁছাবে। মংলা থেকে সুপার স্ট্রাকচারের তৃতীয় চালানটি রওনা হয়েছে। এর আগে পদ্মা সেতুর আরও দুই স্প্যান সুপার স্ট্রাকচার মাওয়ায় পৌঁছে। এগুলো মাওয়ার কুমারভোগে বিশেষ ওয়ার্কসপে ফিটিং এখন চূড়ান্ত পর্যায়ে।
তাই এখন তৃতীয় চালানটি আসছে। এভাবেই চীনে তৈরি সুপার স্ট্রাকচার পর্যায়ক্রমে মাওয়ায় পৌঁছবে। এদিকে ফিটিং করা স্প্যান ক্রেনে করে পিলারের উপর স্থাপন করতে উচ্চক্ষমতার ভাসমান ক্রেন এখন বঙ্গপোসাগরের কাছাকাছি। চার হাজার টন ধারণক্ষমতার ভাসমান এই ক্রেনবাহী মাদার সার্ভেলটি ভারতীয় মহাসাগরে রয়েছে। এটি বৈরী আবহাওয়ার কারণে মালেশিয়ার কাছে সমুদ্রে প্রায় চারদিন নোঙ্গর করেছিল। এটি নভেম্বরের মাঝামাঝি কুতুবদিয়া চ্যানেলে পৌঁছাবে। গত ১২ অক্টোবর চীনের জোহাও থেকে মাদার ভার্সেলে করে রওনা হয়েছে। প্রতিটি স্প্যান (১৫০ মিটার দীর্ঘ সুপার স্ট্রাকচার) সরাসরি পিলারে বাসাতে হবে। এক একটি স্প্যানের ওজন প্রায় ২ হাজার ৯শ’ টন। আর চীন থেকে আসা ভাসমান ক্রেনের ধারণক্ষমতা চার হাজার টন। এদিকে পদ্মা সেতুর সংযোগ সেতুর (ভায়াডাক্টে) কাজ চলছে পুরোদমে। এ পর্যন্ত ১২টি পাইল স্থাপন হয়ে গেছে। সেতুটি জাজিরা প্রান্তে চলছে ভয়াডাক্টের বিশাল কর্মযজ্ঞ। এদিকে পদ্মায় মূল পাইল স্থাপন নিয়েও কর্মব্যবস্থা রয়েছে। নতুন হ্যামার এবং নতুন হ্যামারে ক্রেন ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে। পদ্মার ৩৮ নম্বর পিলারে এখন পাইল স্থাপনের কাজ চলছে। ৩৭ নম্বর পিলার ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে। এখন ৩৮ নম্বর পিলার তৈরি সম্পন্ন হলেই হয় তো আগামী ডিসেম্বরে বা জানুয়ারিতে প্রথম সুপার স্ট্রাকচার (স্প্যান) স্থাপন করা হবে। আর প্রথম স্প্যানটি ফিটিং চূড়ান্ত প্রায়। দ্বিতীয় স্প্যানটির ফিটিং প্রায় ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। এই দ্বিতীয় স্প্যানটি স্থাপন হবে মাওয়া প্রান্তে ৬ ও ৭ নম্বর পিলারে। এই দুটি পিলারেই ৩টি করে পাইল স্থাপন হয়েছে গত বর্ষার আগেই। তীব্র স্রোতের কারণে মাওয়া প্রান্ত থেকে পাইল স্থাপন কাজ সরিয়ে নেয়া হয়েছিল জাজারি প্রান্তে। মাওয়া প্রান্তে এখন স্রোত কম। তাই এখন শুষ্ক মৌসুমে আবার এখানে কাজ ব্যাপকভাবে শুরু হবে। এভাবেই এগিয়ে চলছে স্বপ্নের পদ্মা সেতুর কাজ।

সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×