somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আঁধারে আলোর হাতছানি

০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




যে কোন গণবান্ধব সরকার দেশের সকল নাগরিকের সমভাবে নাগরিক সুবিধা প্রাপ্তি নিশ্চিতে দায়বদ্ধ। এরই ধারাবাহিকতায় এবার বগুড়ার মহাস্থানগড়ের শিলাদেবীর ঘাট এলাকার ২২টি পয়েন্টে স্টিলের বিশেষ ধরনের পোলে স্থাপিত হয়েছে সোলার প্যানেলে চালিত সড়ক বাতি। এই সড়ক বাতি আলোকিত করেছে অবহেলিত গ্রামীণ জনপদের রাস্তা। মহাস্থানগড়ের লোকজন বলাবলি করছে ‘আগে আছিল আন্ধার (অন্ধকার) এখন কি রোশনাই (আলোকিত) হইছে।’ মাননীয় প্রধানমন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়ার অঙ্গীকারেরই বাস্তবায়ন গ্রামীণ সড়কে সৌর বিদ্যুতের আলো। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় ইডকলের সহযোগিতায় ঢাকার রিমসো ফাউন্ডেশন সৌর বিদ্যুতের এই এলইডি সড়ক বাতিগুলি স্থাপন করেছে। মহাস্থানগড় বাজার এলাকা থেকে শিলাদেবীর ঘাট হয়ে নদীর ওপারের গ্রামীণ রাস্তার প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে এই বাতি স্থাপিত হয়েছে। আগামী বছরে এ সোলার সড়ক বাতি আরও সম্প্রসারিত হয়ে মহাস্থানের আরও অনেক গ্রামীণ সড়কে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি গ্রামীণ জনপদের রাস্তায় সোলার সড়ক বাতি বসানো হবে, এতে প্রচলিত উপায়ে উৎপাদিত বিদ্যুতের উপর চাপ অনেকটা কমে যাবে। ইতোপূর্বে মহাস্থানগড় এলাকার শিলাদেবীর ঘাট থেকে শিবগঞ্জের দিকে যাওয়ার রাস্তায় সড়ক বাতি না থাকায় প্রতিনিয়ত ছিনতাইসহ নানা অপরাধ করে অপরাধীরা পালিয়ে যেতে সক্ষম হতো, পুলিশও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারত না। বর্তমানে উন্নতমানের সাশ্রয়ী এলইডি সৌর বাতি এলাকাকে আলোকিত করায় সমস্যার সমাধান হয়েছে। বিশেষ ধরনের এ সৌর বিদ্যুতের বাতি রক্ষণাবেক্ষণ খুবই সহজ। স্বয়ংক্রিয়ভাবে দিনভর সূর্যের জ্বালানি সংগ্রহ ও সংরক্ষণ করে রাতভর আলো দিবে, কোন সুইচ নেই, কাজ করবে সেন্সরের মাধ্যমে। প্রতিটি সোলার প্যানেলের সঙ্গে সংযুক্ত করা আছে প্রতিটি ২০ ওয়াটের ৪০টি করে এলইডি বাল্ব, যা স্বচ্ছ আলো দেয়। এই বাতি বিদ্যুতের বাতির চেয়ে অনেক সাশ্রয়ী এবং টেকসই। সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে প্রত্যন্ত এই গ্রামীণ জনপদের লোকজন এই ভেবে আশ্বস্ত হয়েছে যে, তারাও আছে সরকারের উন্নয়ন পরিকল্পনায়। গণমুখী সরকারের এ ধরণের বিভিন্ন সময়োপযোগী উদ্যোগে নিশ্চিত হবে সারাদেশের সম উন্নয়ন, প্রতিনিয়ত অবহেলিত গ্রামীণ জনপদেও বয়ে আনবে আঁধারে আলোর হাতছানি।



সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×