somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যোগাযোগ খাতের উল্লেখযোগ্য উন্নয়ন

০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশের যোগাযোগের উন্নয়নে বদ্ধপরিকর বর্তমান সরকার। সেই লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পদ্মা সেতুর পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে সরকারের। এই সেতু নির্মাণে ইতোপূর্বে উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের অর্থ সহায়তা চাওয়া হয়েছে। বৈদেশিক অর্থায়ন নিশ্চিত সাপেক্ষে যথাসময়ে এই সেতু নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা করা যায়। রাজধানী ঢাকার যানজট সরকারের জন্য দুশ্চিন্তার বিষয়। এই যানজট দীর্ঘদিনের সমস্যা। তারপরেও আমরা বসে নেই। নানা পরিকল্পনা নেয়া হচ্ছে। পরিবারপ্রতি কতটি প্রাইভেট কার থাকবে সেটাও আইন করে সুনির্দিষ্ট সীমারেখা করে দেয়া হচ্ছে। পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক অর্থায়ন প্রত্যাহার করায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল। আমরা নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণ করছি। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সম্পর্কের বরফ গলতে শুরু করছে। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন করছে। পদ্মা সেতু নির্মাণে প্রকল্পের শুরু থেকে গত অক্টোবর পর্যন্ত ১১ হাজার ৬১৭ কোটি টাকা ব্যয় হয়েছে। মূল সেতু নির্মাণ কাজ ৩১ ভাগ, নদী শাসন কাজ ২৬ ভাগসহ সার্বিক ভৌত অগ্রগতি শতকরা ৩৭ ভাগ সম্পন্ন হয়েছে। রাজধানী ঢাকায় যানজট নিরসনে সরকারের গৃহীত বেশকিছু গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ঢাকা মহানগরীর পশ্চিমাঞ্চলের সঙ্গে বুড়িগঙ্গা তীরবর্তী কেরানীগঞ্জের যাতায়াত সহজ করার জন্য শহীদ বুদ্ধিজীবী সেতু নির্মাণ, টঙ্গী-ঘোড়াশাল-কালিগঞ্জ-পাঁচদোনা সড়কের প্রথম কিলোমিটারে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতু নির্মাণ এবং বনানী লেভেল ক্রসিংয়ে ট্রেন চলাচলের সময় সৃষ্ট যানজট নিরসনে ৮০৪ মিটার দীর্ঘ রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হচ্ছে। ঢাকা শহরের পূর্ব-পশ্চিম যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে ১৯৭৩ মিটার দীর্ঘ রাষ্ট্রপতি জিল্লুর রহমান ফ্লাইওভার (মিরপুর-এয়ারপোর্ট রোড) নির্মাণ ও মহানগরে যানবাহন প্রবেশ ও নির্গমনের নতুন রুট হিসেবে সাড়ে ১০ কিলোমিটার দীর্ঘ বিরুলিয়া-আশুলিয়া মহাসড়ক এবং এই মহাসড়কের প্রথম কিলোমিটারে তুরাগ নদীর ওপর ১৮৬ মিটার দীর্ঘ বিরুলিয়া সেতু নির্মাণ করা হচ্ছে। দেশের মহাসড়কগুলোতে সমীক্ষার মাধ্যমে মোট ২২৭ দুর্ঘটনাপ্রবণ স্থান (ব্ল্যাক স্পট) চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মহাসড়কের ৬৮ ব্ল্যাক স্পটের প্রতিকারমূলক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় ১৫ ব্ল্যাক স্পটে প্রতিকারমূলক কাজ শুরু করা হয়েছে। জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়ক ৪-লেন উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ধীরগতি যানবাহনের জন্য পৃথক লেন রাখা হয়েছে, যা মূল সড়কের যানবাহনের সঙ্গে দুর্ঘটনা এড়াতে সহায়ক হবে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ জাতীয় মহাসড়ক ৪-লেনে উন্নীত করা হয়েছে। এছাড়া সাসেক-২ প্রকল্পের আওতায় এলেঙ্গা হতে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার মহাসড়ক উভয়পাশে ধীরগতি যানবাহনের জন্য পৃথক লেনসহ ৪ লেনে উন্নীতকরণের লক্ষ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে।
 
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×