somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈকালিক স্বাস্থ্য সেবা হবে দরিদ্র বান্ধব

১৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিনামূল্যে রোগী সেবা একটা মহৎ কাজ। এই মহৎ কাজে আমাদের দেশের সকল ডাক্তাররা বিশেষ ভূমিকা রাখবে এ প্রত্যাশা সবার। সম্প্রতি স্বাস্থ্য বিভাগ বৈকালিক চিকিৎসা সেবা একটি প্রকল্পের আওতায় নেওয়ার পরিকল্পনা করছে। সে লক্ষ্যে রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বৈকালিক স্বাস্থ্য সেবার পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হতে যাচ্ছে। এর যাত্রা শুরু হয়েছে প্রথমে দেশের নওগাঁ-তে। সেখানকার স্বাস্থ্য বিভাগ অনুধাবন করেছে, একজন কৃষকের পক্ষে সকালে মাঠে না গিয়ে হাসপাতালে গেলে তার পুরো দিনটাই নষ্ট হয়ে যায়। ফলে খেটে খাওয়া মানুষের জন্য সমস্যার অন্ত থাকে না। এজন্য তাদের জন্য এটি হবে একটি চমৎকার উদ্যোগ। নওগাঁর এই উদ্যোগ সফল হওয়ার পর স্বাস্থ্য অধিদফতর থেকে সারাদেশের সব সরকারি হাসপাতালে বৈকালিক সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি, ঢাকার ধামরাই, সিরাজগঞ্জের কাজীপুর, নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং টঙ্গী ও মানিকগঞ্জ সদর হাসপাতাল বহিঃবিভাগে বৈকালিক চিকিৎসা সেবা চালু হয়েছে। বিকালে আর দরিদ্র রোগীদের টাকা দিয়ে ডাক্তার দেখাতে হবে না। চিকিৎসকরা রোগীদের এই বৈকালিক চিকিৎসাতে কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। আবার তরুণ চিকিৎসকদেরও এই সেবায় আগ্রহী করতে আগামীতে তাদের উৎসাহ ভাতা বা পারিশ্রমিক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সব মিলিয়ে এই মহৎ উদ্যোগটি যাতে আরো বৃহৎ আকারে করা যায় তার সব ধরনের চেষ্টা অব্যাহত রাখতে সরকার কাজ করে যাচ্ছে।

 
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

×