বর্তমানে সীমান্ত সুরক্ষিত করতে বিশেষ ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি হচ্ছে। বাংলাদেশের সীমান্ত এলাকা আরও সুরক্ষিত করতে অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জাম ব্যবহার করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আধুনিক সীমান্ত ব্যবস্থাপনার অংশ হিসেবে প্রথমবারের মতো বিজিবি সীমান্ত এলাকায় থার্মাল ইমেজার বসাবে। এর মাধ্যমে রাতের আঁধারেও কেউ সীমান্ত অবৈধভাবে অতিক্রম করলে তা ধরা পড়বে। ভারত ও পাকিস্তান অনেক আগে থেকেই তাদের সীমান্তে থার্মাল ইমেজারসহ অত্যাধুনিক অনেক সরঞ্জাম বসিয়েছে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে এ ধরনের সরঞ্জাম রয়েছে অনেক আগে থেকেই। মানুষসহ শরীরে তাপ আছে এমন কোনো প্রাণী সীমান্ত অতিক্রম করলে থার্মাল ইমেজারের মাধ্যমে অবস্থান নিরূপণ করা যায়। মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার সীমান্ত আছে। এটা পুরোপুরি সুরক্ষিত রাখার চেষ্টা হচ্ছে। অবৈধভাবে কেউ সীমানা পার হচ্ছে কি-না, সে ব্যাপারে নজর রাখা হচ্ছে। সীমান্তে নানা ধরনের অপরাধী আছে। সম্প্রতি মিয়ানমার থেকে কিছু সংখ্যক রোহিঙ্গা এসেছে। অনেককে পুশব্যাক করা হয়েছে। আগে প্রতিদিন অনেক বেশি রোহিঙ্গা আসত। অনেকে ফেরত যাচ্ছে। বর্তমান সরকার 'বর্ডার গার্ড বাংলাদেশ'কে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্ডার গার্ড আইন-২০১০ প্রণয়ন ও কার্যকর করেছে। বিজিবিতে প্রথমবারের মতো নারী সদস্য ও সদ্য বিলুপ্ত ছিটমহলের লোকজনের মধ্য থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এভাবে দেশের সীমান্ত এলাকা আরও সুরক্ষিত করতে অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জাম ব্যবহার করে বর্ডার গার্ড বাংলাদেশকে একটি আধুনিক ও সুরক্ষিত বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার।

সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



