somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যান্ডউইথের মূল্যহ্রাস

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গণরায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া বর্তমান গণতান্ত্রিক সরকার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকেই নানা উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে তাদের নির্বাচনী অঙ্গিকার পূরণে নিরলসভাবে কাজ করে চলেছে। সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গিকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নপূরণেও গৃহিত হয়েছে নানা সময়োপযোগী উদ্যোগ। এরই ধারাবাহিকতায় দেশের মানুষ যাতে কম দামে
ইন্টারনেট পায় সে জন্য পাইকারি পর্যায়ে ইন্টারনেট ব্যান্ডউইথের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
বর্তমানে বিএসসিসিএল এক এমবিপিএস (মেগা বিট প্রতি সেকেন্ড) ব্যান্ডউইথ বিক্রি করছে ৬২৫ টাকায়, নতুন দাম কার্যকর হলে ১০ শতাংশ কমে সেটি ৫৬৩ টাকায় নেমে আসবে। বিএসসিসিএল এর প্রথম সাবমেরিন কেবলের (এসইএ-এমই-ডব্লিউই-৪) মাধ্যমে পাওয়া ২০০ জিবিপিএস ব্যান্ডউইথের ব্যবহার আরও বাড়াতেই দাম কমানোর এই উদ্যোগ নেয়া হয়েছে। এই সাবমেরিন কেবলের মাধ্যমে বিএসসিসিএল এখন দেশের অভ্যন্তরে ১৭৬ জিবিপিএস (গিগা বিট প্রতি সেকেন্ড) ব্যান্ডউইথ বিক্রি করছে, ভারতে রপ্তানি হচ্ছে ১০ জিবিপিএস। অন্যদিকে দ্বিতীয় সাবমেরিন কেবলের (এসইএ-এমই-ডব্লিউই-৫) মাধ্যমে বাংলাদেশ এ বছর আরও ১ হাজার ৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ পেতে যাচ্ছে। উল্লেখ্য, বিএসসিসিএল সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর ইন্টারনেট ব্যান্ডউইথের দাম প্রতি এমবিপিএস ১ হাজার ৬৮ থেকে কমিয়ে ৬২৫ টাকা করেছিল। দাম কমানোতে গত দুই বছরে দেশে ব্যান্ডউইথের বিক্রি ৪০ জিবিপিএস থেকে বৃদ্ধি পেয়ে ১৭৬ জিবিপিএস হয়েছে, অর্থাৎ দুই বছরে ব্যান্ডউইথের ব্যবহার বেড়েছে চার গুণের বেশি। দেশে বর্তমানে দৈনিক ৩৫০ থেকে ৪০০ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথের চাহিদা রয়েছে। বিএসসিসিএলের বাইরে বাকি ২০০ থেকে ২৫০ জিবিপিএস ব্যান্ডউইথের জোগান আসে ইন্টারনেট ট্রান্সমিশন কোম্পানির (আইটিসি) মাধ্যমে। ব্যান্ডউইথের মূল্যহ্রাস আর নতুন ১ হাজার ৪০০ জিবিপিএস ব্যান্ডউইথের সরবরাহ দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করবে। গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের সহজলভ্যতা আর ব্যয় হ্রাসের ইতিবাচক প্রভাবে তরান্বিত হবে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা। সরকারের গণমুখী মানসিকতা আর সময়োপযোগী উদ্যোগের যুগলবন্দীতে উন্নত বাংলাদেশের ইপ্সিত লক্ষ্য এখন দৃষ্টিসীমায় উপনীত হয়েছে – বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবেই হবে।

সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৩
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×