somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌর বিদ্যুৎ বদলে দিয়েছে মতলব চরাঞ্চলের ৩০ হাজার মানুষের জীবন

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশের অর্থনৈতিক উন্নয়নে সৌরশক্তি এখন সম্ভাবনার এক নতুন দুয়ার। ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য নতুন যোগাযোগ ব্যবস্থা, শিল্পখাতের উন্নয়ন ও প্রসার এবং নতুন টেকনোলজির এই বিকল্প শক্তির প্রয়োজনীয়তা এখন অপরিহার্য। বিশ্ব বাজারে টিকে থাকার স্বার্থে দেশে সোলারের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। সরকার দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে নবায়ন যোগ্য জ্বালানি নীতিমালা ২০০৮ প্রণয়ন করেছে। এই নীতিমালায় নবায়নযোগ্য জ্বালানির মূল উৎস হিসাবে সৌর শক্তি, বায়ুশক্তি, বায়োমাস, হাইড্রো, বায়ো ফুয়েল, জিও থার্মাল, নদীর স্রোত, সমুদ্রের ঢেউ ইত্যাদিকে শনাক্ত করেছে। ঘোষিত এই নীতিমালা অনুযায়ী ২০২০ সাল এবং তার পরবর্তী বছরগুলোতে নবায়নযোগ্য শক্তি হতে ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় সৌর বিদ্যুৎ বদলে দিয়েছে চাঁদপুর মতলব চরাঞ্চলের ৩০ হাজার মানুষের জীবনযাত্রার মান। মতলব উত্তর উপজেলায় ৩০ হাজার চরাঞ্চলবাসী সবধরনের আধুনিক সুযোগ-সুবিধা থেকে যুগ যুগ ধরে বঞ্চিত ছিল। কিন্তু সৌরবিদ্যুৎ বদলে দিয়েছে মতলব উত্তর উপজেলার বিশাল ও বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষের জীবনধারা। সারাদেশের মানুষ লোডশেডিংয়ে অতিষ্ঠ হলেও এই চরাঞ্চলের মানুষ নির্বিঘ্নে জ্বালিয়ে যাচ্ছে সৌরবিদ্যুত্। এর মাধ্যমে চরাঞ্চলের মানুষ এখন চালাচ্ছেন টেলিভিশন, সিডি, ফ্যানসহ অনেক কিছুই। এছাড়া চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে এগিয়ে আসে কয়েকটি এনজিও। তারা এসকল এলাকায় সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার কার্যক্রম হাতে নেয় কিছুটা সুলভ মূল্যে। সৌরবিদ্যুতের কারণে এখন তারা টিভিতে দেশের খবরা-খবর দেখতে পাচ্ছেন। ছেলে-মেয়েরা অনেক রাত পর্যন্ত লেখাপড়া করতে পারছে। সন্ধ্যার পর ভুতুড়ে এলাকার পরিণত হওয়া চরাঞ্চলের গ্রামগুলো এখন সৌরবিদ্যুতের আলোয়ে আলোকিত হয়ে উঠেছে। বর্তমানে এ উপজেলার চরাঞ্চলের চরউমেদ, চরকাশিম, বোরচর, ৬ষ্ঠ খণ্ড বোরচর, চরওয়েস্টার, বাহাদুরপুর, চরজিংকিংসহ অন্য চরে সৌরবিদ্যুতের অনেক কদর। এ উপজেলায় সর্বনিম্ন ১০ ওয়াট এবং সর্বোচ্চ ১৩০ ওয়াট পর্যন্ত সৌরবিদ্যুতের সোলার প্লান্ট স্থাপন করা হচ্ছে। সৌরবিদ্যুতের কারণে মতলবের ভূতুরে চরাঞ্চলের সাধারণ মানুষের জীবন এখন আলোয় উদ্ভাসিত।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×