somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সফলতার কাহিনী

২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঠাকুরগাঁওয়ে বোরো মৌসুম এলেই ডিজেলের মূল্য বৃদ্ধি কিংবা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাওয়া নিয়ে কৃষকদের দুশ্চিন্তার অন্ত থাকে না। কিন্তু, সেই দুশ্চিন্তা কিছুটা লাঘব হয় সূর্যের আলো নির্ভর সেচ প্রযুক্তি ব্যবহারে। ডিজেল কিংবা বিদ্যুৎ নয়, সূর্যের আলোর ব্যবহারে ভূগর্ভের পানি উঠিয়ে সেচকাজ চালানো হয়। কিন্তু এই প্রযুক্তি বেশ ব্যয়সাধ্য। কৃষকের একার পক্ষে এই প্রযুক্তি নেয়া জটিল। ২০১৬ সালে জাতীয় কৃষি পুরস্কারে ভূষিত হন ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী গ্রামের কৃষক সলেমান আলী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে পুরস্কার তুলে দেয়ার সময় বলেছিলেন, ‘কৃষকদের জন্য কাজ কর, তাহলে আবারো পুরস্কৃত হবা।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাটি কাজে লাগানোর জন্য সৌরবিদ্যুৎ-নির্ভর সেচযন্ত্রকে কৃষকবান্ধব করতে কাজ করছিলেন ঠাকুরগাঁওয়ের কৃষক সলেমান আলী। ২০১৫ সালে শুরু করা প্রচেষ্টা অবশেষে সফলতার মুখ দেখেন তিনি। তৈরি করেছেন সৌরবিদ্যুৎ-নির্ভর ভ্রাম্যমাণ সেচযন্ত্র। তার এই যন্ত্রের নির্মাণ ব্যয় কম হওয়ায় দাম কৃষকের সাধ্যের মধ্যেই রাখা হয়েছে। বহনযোগ্য বলে বিভিন্ন স্থানে, খেতে নিয়ে সেচ দেয়া সম্ভব বলে জানিয়েছেন উদ্ভাবক কৃষক সলেমান। স্বল্প খরচে কৃষকদের জন্য কিছু করা যায় কিনা সেই চিন্তা থেকেই তিনি ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র তৈরি করছেন। প্রথমদিকে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই বা আইপিএস তৈরি করে বিক্রি করতেন সলেমান। দেশে সৌর সেচযন্ত্র চালু হওয়ার পর এই প্রযুক্তি আরও সহজলভ্য করতে কাজ শুরু করেন তিনি। আগের অভিজ্ঞতা বেশ কাজে লাগে তার। বাজারে থাকা সৌর সেচযন্ত্রে একের পর এক সৌর প্যানেল, কন্ট্রোলারসহ নানা যন্ত্রপাতি লাগিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে লাগলেন সলেমান। দ্রুতগতিতে পানি তুলতে পাম্পে যোগ করলেন গিয়ার বক্স। সূর্যের সঙ্গে তাল মিলিয়ে সৌর প্যানেলটি সহজে নড়াচড়ার ব্যবস্থাও করলেন। পরে সৌর প্যানেলের অবকাঠামোতে চাকা লাগিয়ে তা এক স্থান থেকে অন্য স্থানে বহনের উপযোগী করে তুললেন এই ভ্রাম্যমাণ বা মুভিং সৌর সেচযন্ত্রের মাধ্যমে। একটা সময়ে তার খুব অভাব ছিল। এক বেলা খেলে আরেক বেলার খাবার নিয়ে চিন্তায় থাকতে হতো। তাই সংসারের তাগিদে সাইকেল মেকানিকের কাজ শুরু করেন তিনি। তবুও সংসার চালাতে পারছিলেন না। জমি জায়গা না থাকায় সব সময় বিকল্প পেশা খুঁজতেন। দেশ স্বাধীনের পর কৃষক যখন জমিতে ফসল উৎপাদনের জন্য জাপানি শ্যালোমেশিন ব্যবহার করা শুরু করলো। তখন মনে হলো একটা শ্যালোমেশিন যদি ক্রয় করা যায় তাহলে ওই মেশিনের পানি বিক্রি করে সংসার ভালই চলবে। অর্থের অভাবে সেই শ্যালো মেশিনও কেনা হয়নি। তারপরও তিনি দমে পড়েননি। চালিয়ে গেছেন তার চেষ্টা। অবশেষে এই প্রচেষ্টায় তিনি দেখেছেন সফলতার মুখ।

সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×