somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুমরে…তুই বাইচা থাক

১৩ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আহহহ কি একটা আরামের জীবন, ঘুম, খাওয়া দাওয়া আবার ঘুম। |-) লাভ নাই রে পাগল, এত্ত আরাম সয় না কারও কপালে, কালকে থেকে শুরু হবে কামলা খাটা। (কামলা খাটা মানে সিনিয়রের জুনিয়র দিয়ে কাজ করানো) কামলারা জান প্রাণ দিয়ে কাজ করে, কারণ প্রজেক্ট শেষে আমলা মানে, সিনিয়রেরা তাদের বিশাল কোন একটা জায়গায় খাওয়াইতে নিয়ে যায় :D । এইবার পরীক্ষা এত্ত ভালো হইছে এত্ত ভালো হইছে :-B , যে পরের টার্মে কাউকে না কাউকে রোমান্টিক একটা কিছু বলে ফেলতেই হবে। অবশ্য সেইটা নিয়ে আমাকে খুব একটা চিন্তিত দেখা যাচ্ছে না, আমি আরামেই খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি। :D যদিও কালকে থেকে সব ঘুম…চিলেকোঠায় পালাবে।
চিলেকোঠা বলতেই একটা কথা মনে পড়ে গেলো, আমার খুব ইচ্ছা ছিল আমার একটা চিলেকোঠা ঘর থাকবে, বড়াপুরও। সেই চিলেকোঠার একটা পাশ জুড়ে থাকবে শুধু জানালা, ঢালু জানালা, যাতে বৃষ্টি পড়লে আমরা দেখতে পারি, বৃষ্টি না থাকলেও আরামসে তারা দেখতে পারি। মানুষ কি যে হাস্যকর হাস্যকর চিন্তা ভাবনা করে…:)

বড় হতে হতে এই চিন্তাভাবনাগুলাতে অবশ্য কালশিটে পড়ে যায়, সো নো চিন্তা। ;)

বহুত দিন আউট বইটই পড়া হয়না। ভালো লাগে না। মনে হয় পরে কি লাভ? মানুষ জন আউল ফাউল লিখবে আর সেইটা কষ্ট করে আমাকে পড়তে হবে? কাভি নেহী।:| (উরে বাপরে এই কথা শুনলে বাকিরা আমাকে বেন্ধে মাইর দিবে, কিন্তু কিচ্ছু করার নাই: )। আবার গান টানও শুনতে ইচ্ছা করেনা, মনে হয়, মানুষ জন ইচ্ছামতন চিল্লাপাল্লা করবে, আর সেইটা আমাকে বসে বসে শুনতে হবে?? X(( সেইটাও কাভি নেহী। আর মুভি?? থাক, কিছু বললাম না। :|

আহহ, মানুষের জীবনটা সব সময়ই এমন আনন্দময় হতো, বা এমন কোন চাকরী থাকত, ঘুমের চাকরী। তোমাকে খালি ঘুমাতে হবে, খালি ঘুমাতে হবে। আমি টুয়েন্টি ফোর আওয়ার সেই চাকরী করতাম, বেতন দরকার নাই, তিনবেলা ভালমন্দ খেতে দিলেই হবে 8-|

সবকিছুর চেয়ে ঘুম কত ভালো। :> ঘুমাতে ঘুমাতে আমি বিছানার যেই পাশে ঘুমাই, সেটা অন্য পাশের চেয়ে হাফ ইঞ্চী ডেবে গেছে। আম্মু মাঝে মাঝে বলে তোশকটা উলটে দিতে, কি দরকার?X(

এই আরামের ঘুম চলে যাবে, আমি বড় দুঃখে আছি, ঘুমরে, তুই হাজার বছর বাইচা থাক, সহি সালামতে বাইচা থাক। (কপিরাইটঃ মনপুরা… সরি, পরী…সরি স্ক্রিপ্ট রাইটার) :P
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×