যেখানে আমি মানুষ,
এবং আমার দেয়ালগুলো নিজস্ব
চার পাহাড়ের পাঁচ গুহা, নিভু নিভু মোমবাতি,
ঘুমিয়ে গেলে রাজ্য তোমাদের।
হেঁটে পাড়ি দেয়া পার্ক, কৃষ্ণচূড়ায় লাল ব্যানার,
কারো কারো মোহপ্রেম, আমার নিজস্ব আস্তানা,
ভোঁতা অনুভূতি কখনো জাগিয়ে তোলে মগজে সিম্ফনী
জন ডেনভার শুনে আর নস্টালজিক হইনা ইদানিং।
সবুজ গাছে টিনের চাল,
পাঁচটি পাখির সংসার, একটি পাখি সংসারী
একটি পাখির মন উচাটন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



