
এ কার পদচিহ্ন লেগে থাকে জাগতিক বালিস্তূপে!
ছেড়ে গ্যাছে যে, হেরে গ্যাছে যে,
ছুঁয়ে গ্যাছে নিকটতম বাতাস।
শুভ্র বালিতে তলিয়ে যাবার পূর্বেই চেয়েছিলাম
ছুঁ'তে যার ঠোঁট,
হেঁটে হেঁটে বহুদূর, ভেজা বালিতে পদচিহ্ন
রেখে গ্যাছে কাল।
বিচরণরত নিয়ত ভাবনার জালে, সুতোয় সুতোয়,
লেগে থাকে যে, কালে কালে সে
কাল শেষ না হতেই, চন্দ্রপথে হেঁটে চলে যায়,
সময় যদিও রয়ে গ্যাছে অনেক, অসময়ে তবু চলে যায় সে,
শুকনো বালি ভিজে যায় রাতে।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




