
কুয়াশাচ্ছন্ন সিমেট্রি, স্বর্গীয় বেদনা,
পাতাহীন বৃক্ষ ঝুঁকে দ্যাখে মৃতের খুলি!
দুটো কাক, জালের বুনন বৃক্ষডালে,
আজো নগরে হাঁটে ক্রুশবিদ্ধ স্মৃতি।
তুমি দাঁড়িয়ো জীর্ণ দেয়ালের ধারে
যেখানটায় অন্ধকার! শ্যাওলা দেয়াল!
আমি কাক হবো ভোরের, রাত শেষে-
সুবহে সাদিকের পূর্বেই আমরা হবো
অমর।
তোমার কফিনের ফাঁক গলে দ্যাখো
পথের প্রান্তে হেঁটে যাই আমি, ক্লান্তঃ
কাঁধে নিয়ে ক্রুশ, ক্রমশ যাই ফুরিয়ে,
তোমাকে ছেড়ে যাই, তোমার কাছেই!
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


