ইফতারের অার মাত্র কয়েকমিনিট বাকী।
তাই বলে কি স্টার জলসা বন্ধ করা যাবে!!
চলছে ইফতার, চলছে স্টার জলসা-সমান তালে।
মিথ্যা নয়, অামার বাড়ীওয়ালী(স্বামী ১ বছর ডেড) স্টার জলসা অথবা জি বাংলা ওপেন করে ইফতার করেন।
সরি, উনি তো নামাজই পড়েন না-তাহলে রোজা, ইফতার উনার ক্ষেত্রে বলা ঠিক হয় নাই।
বলা উচিত ছিলো, উপোস ভোজন।
খানিক চিন্তা করলাম, সারা বছর যে বেনামজী থাকে, অন্তত রোজা রাখলে সে নামাজ পড়ে।
কিন্তু উনার ক্ষেত্রে এমন কেন?
মেমরী নকটঃ প্রথম এই এলাকার মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলাম।
অামার কলিগঃ উনি কে চিনেন? (সম্পূর্ণ সুন্নতী লেবাস পরিহিত এক ব্যক্তিকে দেখিয়ে দিয়ে)
- চিনিনা। কে উনি?
কলিগঃ উনি এই এলাকার পীর। কিন্তু কোনদিন নামাজ পড়তে দেখিনি। মসজিদে দেখিনি। এমনকি যতদূর জানি জুম্মার নামাজও পড়েনা। সিগারেট তো হরহামেশা খায়।
অামি উত্তরের কোন ভাষা খুজে পাইনি।
বাসায় এসেই অামার বাড়ির মালিককে জিজ্ঞেস করেছিলাম, অাপনারা কেমন পীরের অনুসরন করেন যে নামাজ পড়েনা?
খুব অাত্ববিশ্বাসী উত্তর অাসলো, উনাদের নামাজ লাগেনা। উনাদের নামাজ অালাদা।
অামি খুব মর্মাহত হলাম এবং কষ্ট পেলাম।
উত্তরটা অাজ মিলিয়ে নিলাম। এই তথাকথিত পীররাই এলাকা নষ্ট করে ফেলেছে।
উনার অাত্ববিশ্বাসঃ
অামরা মরে যাবো অাবার দুনিয়ায় অাসবো, অাবার মরে যাবো অাবার অাসবো। এভাবে চলতে থাকবে।
দুনিয়া এভাবেই চলতে থাকবে-শেষ হবেনা্।
কেউ মরনের পর এসে তো বললো না কবরে অমুক-তমুক হয়। (নাউযুবিল্লাহ)
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



