ছবি-নেট
হে গুরুদেব
শ্রদ্ধার্ঘ তোমায়
পুলকিত মনে
রাজ্যের বিস্ময়ে।
কেমন করে সৃজিলে তুমি
এমন ই কাব্য ধারা
অবাক হয়ে ভাবি
ভেবে হই দিশেহারা।
কেমন করে সৃজিলে তুমি,এত বিরহের গান!
তোমার মনে ও কি ছিল ব্যথা পর্বত সমান।
কেমন করে সৃজিলে তুমি গদ্যে পদ্যরাগ
বিস্ময়ে এ শির নত হয়ে আসে চিত্তে অনুরাগ ।
তুমি যে গুরু অজস্র কবির, বাংলা ভাষার প্রাণ
সবকিছুতে গেয়ে ওঠি যেন তোমারই লেখা গান ।
তোমার কবিতা নিক্কন আনে, তোমারই গানে প্রেম আনন্দ দানে
হতাশারে তুমি দিয়েছো সরিয়ে, গানের সুরে কাব্য করে ।
হে গুরুদেব স্মরি তোমারে
পরম শ্রদ্ধায় গর্ব ভরে।
অমরকীর্তি গড়েছো তুমি
হয়েছো সুমহান;
তোমায় নিয়ে গর্বে আমি
সদাই নত প্রাণ।
এই বাংলার শ্রেষ্ঠ তুমি চির উন্নত এক শির
যুগ যুগ ধরে জেগে আছ তুমি বিজয়ী যুধিষ্ঠীর।
-----------------------------
উৎসর্গ ঃ-প্রিয় কবি কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুর
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


