somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

বুধবার রাত/ বৃহস্পবিতার সকাল আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'মহাসেন ও প্রসঙ্গিক কিছ কথা ও সর্বশেষ আপডেট

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবি নেট

আবহাওয়া দপ্তরের সর্বশেষ খবরে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'মহাসেন' মঙ্গলবার বেলা ১২ টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে ১১৫৫ কি:মি: দক্ষিণ-পশ্চিমে এবং মংলা বন্দর থেকে ১০৫০ কি:মি: দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থান করছে।
ঘূর্ণিঝড়টি এখন বঙ্গোপসাগরে স্থিরভাবে অবস্থান করছে।

আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড়টি আরো শক্তিশালী হয়ে উত্তর-পূর্বে, বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হবার জোরালো সম্ভাবনা রয়েছে।
উপকূলীয় এলাকাগুলোতে এখন ৭ নম্বর সতর্কতা সংকেত অনুসরণ করতে বলছে আবহাওয়া দপ্তর।
এদিকে যুক্তরাষ্ট্রের হাওয়াই উপকূলের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার জানাচ্ছে, স্থলে আঘাত হানার সময় এই ঘূর্ণিঝড়টির গতিবেগ প্রতিঘন্টায় ১৩০ কি.মি: পর্যন্ত হতে পারে।
চট্টগ্রাম থেকে বিবিসি বাংলার সংবাদদাতা মীর সাব্বির জানাচ্ছেন, আগামীকাল বুধবার বাংলাদেশের উপকূলে এই ঝড়টি আঘাত হানার একটি সম্ভাবনার কথা সেখানকার আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা তাকে জানিয়েছেন।
তবে ঝড়টি বাংলাদেশে আঘাত হানবে কিনা সেটা এখনো স্পষ্ট নয়।
সংবাদদাতা আরও জানান, চট্টগ্রামের আবহাওয়ায় ঝড়ের কোনও সুস্পষ্ট ছাপ না থাকলেও মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ বিরাজ করছে।
এরই মধ্যে অধিবাসীরা শুকনো খাবার, কেরোসিন, মোমবাতি ইত্যাদি সংগ্রহ করতে শুরু করেছে।
এদিকে সরকারের তরফ থেকেও ঘূর্ণিঝড় মোকাবেলার যথেষ্ট উদ্যোগ চোখে পড়েছে।
চট্টগ্রামে সব সরকারী কর্মকর্তার ছুটি এরই মধ্যে বাতিল করা হয়েছে। সূত্র- আবহাওয়া অধিদপ্তর ।

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মহাসেন সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে সরে গিয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। সর্বশেষ খবরে দেখা যায় মহাসেন মংলা সমুদ্রবন্দর থেকে ৭৬০ কি.মি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।এছাড়া মহাসেনের কারণে ৫-৭ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম এর ভাষ্যমতে “মহাসেন বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের নিকট দিয়ে খেপুপাড়া-টেকনাফ উপকূলের মাঝামাঝি অতিক্রম করে মেঘনা-মোহনা হয়ে চট্টগ্রামের দিকে যেতে পারে।”

চট্রগ্রাম ও কক্সবাজার সমূদ্র বন্দরসমূহকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। মংলা সমূদ্র বন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে (ক্রমিক নম্বর-২৪) বলা হয়, মহাসেন সকাল ৯টায় (১৫ মে) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কি.মি দক্ষিণপশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮১৫ কি.মি দক্ষিণপশ্চিম এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৭৬০ কি.মি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল (১৬.০০ উত্তর অক্ষাংশ এবং ৮৭.০০ পূর্ব দ্রাঘিমাংশ)।

‘মহাসেন’ আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার (১৬ মে) ভোরে চট্টগ্রামের নিকট দিয়ে খেপুপাড়া-টেকনাফ উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়ের বর্ধিতাংশের প্রভাবে বুধবার রাত ১০টা থেকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বুলেটিনে আরও বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিমি’র মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি, যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কি.মি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট সাগর খুবই উত্তাল রয়েছে।

চট্রগ্রাম ও কক্সবাজার সমূদ্র বন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল জেলাসমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

মংলা সমূদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

উপকূলীয় জেলা পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৫ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

বিশেষ বুলেটিনে আরও বলা হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

ঘূর্ণিঝড় অতিক্রমকালে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর জেলাসমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ঘণ্টায় ৮০-৯০ কি.মি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঘূর্ণিঝড় অতিক্রমকালে ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলাসমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ঘণ্টায় ৭০-৮০ কি.মি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার এবং সমুদ্রগামী জাহাজসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

তথ্য সুত্র বাংরাদেশ বেতার ও আবহাওয়া অধিদপ্তর


মহাসেনএর স্যাটেলইট ইমেজ উৎস- নাসা


এখানে উল্লেখ্য সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড়ের উৎপত্তি ৬০-৭০ দশকের তুলনায় বর্তমানে প্রায় দ্বিগুন হয়েছে। বিশেষজ্ঞ মহল কিন্তু এই বৃদ্ধির জন্য গ্লোবাল ওয়ার্মিং কে দাযী করেছেন। আর সে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী হলো উন্নত রাষ্ট্র গুলো ।তাদের শিল্পকারখাণায় উৎপাদিত গ্রীন হাউজ গ্যাস।এবং সেগুলো থেকে নিক্ষিপ্ত বর্জ্য গুলো পরিবেশ এর উপর বিরুপ প্রভাব ফেলছে।তাই শুধু পারমানবিক বিস্ফোরণ নয় সর্বদিক থেকেই মানব সভ্যতার উপর ,মানব জাতীর অস্তিত্বের উপর তারা একটা বড় ধরনের হুমকি।

বাংলাদেশের সমুদ্রউপকূল বা সমুদ্র সৈকত সুনামীর জন্য অনুকূল নয়।খাত অগভীর হওয়া ,ঢাল খুব কম হওয়াতে সুনামি বিপর্যয়ের আশংকা নেই তবে জলোচ্ছাস কিন্তু ঘুর্ণি ঝড় থেকে উদ্ভব হতে পারে।জলেচ্ছাসে ব্যাপক প্রাণ হানির ইতিহাস আছে ।১৯৭০ সালে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কথা লাল কালিতে লিপিবদ্ধ আছে।এরপরও ধ্বংস যজ্ঞ চলেছে প্রাকৃতিক ভাবেই সিডর আয়ালা রিটা ক্যাটরিনার ধারাবাহিকতায় কিন্তু মহাসেনের আগমন।পূর্বাভাস প্রযুক্তির ব্যাপক উন্নয়নের কারনে অনেক আগে থেকেই এখন জানা যাচ্ছে সাইক্লোন টর্নেডোর আগমনিবার্তা।ফলে আশ্রয় কেন্দ্রে সময়মত পৌছে যাওয়া যাচ্ছে উপযূক্ত সময়ে।নৌকা জাহাজ সেগুলোও থাকছে নিরাপদ অবস্থায়।লক্ষ লক্ষ লোকের প্রাণ হানি এখন আর হচ্ছে না।

বাতাস যখন প্রচন্ড বেগে ঘন্টায় শত মাইলের উপরে প্রবাহিত হয় তখন ত ভয়ানক দানবের মতই গাছপালা উপড়ে ফেলে,কাচা আধাপাকা ঘরবাড়ি,টিনের চাল উড়িয়ে দূর দূরান্তে ফেলে দেয়।জায়গা বিশেষে জলবদ্ধতার সৃষ্টি হয় ।বিদউৎ বিপর্যয় হয় ।এক কথায় প্যানিক সৃষ্টি হয় ।

ঝড় থেকে এর ক্ষতি থেকে রক্ষা পাওয়ার প্রথম উপায় প্রাকৃতিক বাধার সৃষ্টি করা সেই ক্ষেত্রে বলা যায় উপকূল এলাকা জুড়ে নিবীড় বনায়ন। চকোরিয়া সুন্দরবনের মত অভয় অরন্য সৃষ্টি প্রানীকূলের নিরাপত্তার সঙ্গে সঙ্গে এইসব ঝড় এর ব্যাপক প্রলয়কে প্রশমিত করে দারুণ ভাবে। এ ক্ষেত্রে বিগত সময়ে সুন্দর বনের ভূমিকা উল্লেখ করার মত।সিডর ভেঙে চুড়ে তছনছ করেছে সুন্দর বন বিন্তু সুন্দর বন ঠিকই দেশকে মহা ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করেছে।

দুঃখ জনক হলেও সত্য এই সুন্দর বনের অস্তিত্য ও আজ রামপাল বিদ্যুৎ প্রকল্পের জন্যে হুমকির সম্মুখীন।বেশিদিন আগের কথা নয় সুন্দরবন কে বিশ্বের শ্রেষ্ঠ্য প্রাকৃতিক সপ্তাচর্যে পরিণত করার জন্য সবাই ভোট দিয়েছে এদেশর মানুষ ।গর্ব করেছে।সুন্দরবন আমাদের সম্পদ সেটি রক্ষা করতে তাই আমাদেরই এগিয়ে আসতে হবে।

বিপর্যয় থেকে ও মানুষ শিক্ষা নেয় ।মহাসেন দুর্বল হয়ে নিস্তেজ হয়ে যাক।মানুষ মুক্তি পাক বিপর্যয় থেকে ।তবে পরিস্থিতি কিন্তু আমাদের শিক্ষা দেয়। চোখ খুলে দেয়।প্রতিরোধ কিন্তু প্রতিকারের চেয়ে শ্রেয় ।তাই প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধে করনীয় দিক গুলো আগে বিবেচনায় আনা উচিৎ।তারপর পূর্বাভাস ব্যবস্থার উন্নয়ন, আশ্রয়কেন্দ্রের উন্নয়ন সাধন,জনসম্পৃক্ততা বাড়ানো ,প্রচারণা ,সতর্ক সংকেত।নানাবিধ ব্যাপারগুলো চলে আসে।


ছাব নেট
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৩ রাত ৯:০১
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×