ছাতামাথা লিখি আমি ছাতারাম পাগলে
খাও গিলো আমি সেরা আর সব ছাগলে
জোর করে খাওয়াবো তো ছাতামাথা পদ্য
গদ্যও খাবি তোরা লিখেছি যা সদ্য।
ভয়কি ঝুলিয়ে দেবো আঠা দিয়ে সে' ছাতা
নড়বে না চড়বেনা এটে রবে সবই তা
আমি মডু আমি হনু মহা কবি বুঝলি?
বর্ষার পরে হাসি নীলমেঘে সুজলি।
কোনো কথা বললেই লাফ দিয়ে দুকথা
শুনিয়ে দেবো যে তোরে ওরে তোরা যা-তা
খাতির করিয়া চলো ওহে সব সব পাগলে
আমি হনু আমি সেরা মনে রেখো সকলে।
মডু আমি , যদু আমি ,রাম শ্যাম হাদারাম
তবু ভাবি আমি সেরা আর সবে গাধারাম
নির্বাচিতর পাতা মোর দাদা সম্পদ
যা খুশী তা করবোই অজঘট বজঘট।
লেখো লেখো যাহা খুশি বলো যায়া মোর ভাই
সবার উপরে মডু তাহার উপরে আর কিছু নাই।
(এটা আমার প্রিয় কবিতা,,,,সরাসরি প্রিয় তে)
----------------------------------------------
কবিতা-উৎসর্গ করা হলো সামুর মডুদের
----------------------------------------------------------
আসলে মডেরেশনের কাজটা অনেক জটিল ।ক্রিকেট খেলার আম্পায়ার এর মতন।শেষমেস সাপোর্টারের গাল মন্দ জোটে। জোটে ভিলেইন টাইটেল।
দিনে কয়েকশ পোস্ট আসে ।সেথান থেকে মাত্র কয়েকটা নির্বাচিত পাতায় যায়। যারটা নির্বাচিততে যায় না সে বিরক্ত হওয়াই স্বাভাবিক। আসলে লেখার মানের বিচারটা শুধু মডুরা করেনা । ব্লগাররও কিছুটা করেন।তাদের ভাল কমেন্টগুলো ও মডুরা বিচেনায় নেয়ার চেষ্টা করেন।
আমরা ব্লগাররা শুধু নিজেদের ব্যাপারটা দেখলেই হবে না। এই আমি যদি মডু হতাম তাহলে কি করতাম। এর চেয়ে ভাল কিছু?মনে হয় না। মডুরা প্রচুর সময় দেন ব্লগের পিছনে । আর সকল মডু ব্লগার সকল ব্লগার মডু নন। মডুদের যোগ্যতা আছে বলেই মডু।তবে অনেক ব্লগার ই আছেন যারা যোগ্যতায় হারিয়ে দিবেন মডুদের। তাতে কি।সে মহারথী ব্লগার হয়তো যথেষ্ট পরিমান সময় ও শ্রম দিতে সক্ষম নন।
পোস্ট সিলেকশনে মডুদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ। নির্বাচিত পাতায় থাকা পোস্টগুলোতে অনেকেই কমেন্ট করেন না। নিরব বিদ্রোহ!
নির্বাচিত পাতাই অনেকে বয়কট করতে চান!ওটা না থাকলে তো ভাল করার প্রয়াস নষ্ট হতে পারে।গুরুত্বপূর্ণ ইস্যু গুলো অনেক পোস্টের ভীড়ে হারিয়ে যেতে পারে।
অনেকে অভিমান করে নতুন পোস্ট দেয়া থেকে বিরত।অনেকে সবগুলো পোস্ট ড্রাফট এ রেখে দিয়েছেন। অনেকে লগইন না হয়ে পোস্ট পড়েন। ইত্যাদি ইত্যাদি।দলাদলিতো আছে ।আছে সিন্ডিকেটবাজি।আওয়ামীলীগ- বি এনপি।
মডুদের লেখাগুলো নির্বাচিততে থাকে।তারা বেশি পোস্ট দিলে তারা ব্যাপক অংশ জুড়ে থাকেন।এক্ষেত্রে সরাসরি জানা আপুর উদাহারণ দিব উনি বছরে একটা পোস্ট দেন কিনা সন্দেহ।সত্যি দৃষ্টান্ত দেয়ার মত।অবশ্য উনি মডু নন।
তবে নীতিমালা অনুযায়ী রাজনৈতিক প্রতিক্রিয়াশীল পোস্টগুলো গুণে মানে যাই থাকুক না কেন ক্যাওয়াস এড়ানোর জন্য সেগুলো হয়ত নির্বাচিততে নেয়া হয় না।এরকম অনেক নীতি বহির্ভূত পোস্ট ও বাদ পরে যায় ।ফলে এর পোস্টদাতা ব্লগার অনেকেই মনক্ষুন্ন থাকেন।নীতিমালার বাইরে পরে গেলে মডুদের কিছু করার থাকে না।
কেউ কেউ ব্যান খেয়ে ক্ষুব্ধ।একটা বাস্তব উদাহারণ দেই।হাওয়া ভবনের একসময়কার কর্ণধার বকুল সাহেব।হাবিবুন্নবি সোহেল এর গ্রুপ করেন। সোহেল সাহেব বহিস্কার হলেন দীর্ঘসময়ের জন্য।বকুল সাহেবকে ডাকা হলো। এবং বলা হলো তুমি সোহেলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করবা তোমাকে ঢাকাবিশ্ববিদ্যালয় কমিটির সেক্রেটারী পদ দেয়া হবে।আর সোহেলের সঙ্গে সম্পৃক্ত থাকলে তোমাকে পদবঞ্চিত করা হবে।বকুল সাহেব পদ নেয় নাই।আসলে সোহেল সাহেবের গ্রুপের কেউ পদ নেয় নাই।সোহেল সাহেবের গ্রুপটাই ইলিয়াস আলীর গ্রুপ। এমনটা নিশ্চয়ই ব্লগে হওয়া কাম্য নয়।
এখন কেউ অন্যায় করে ব্যান খেয়ে থাকলে তার প্রতি অনুরক্ত হওয়ার কারণে কিংবা তার গোপন চালে পরে সামুকে বর্জন করা ব্যাপারটা ভাল নয়।বোকামী।
সামু একটা প্রতিষ্ঠান এর সঙ্গে আন্তরিকতা সহকারে যে থাকবে সে টিকে থাকবে । এরজন্য অবশ্যই যোগ্যতা ও আন্তরিকতা আবশ্যক।যে লেগে থাকবে না হারিয়ে যাবে।কিংবা অন্য কোন প্লাটফরমে যুক্ত হবেন।তবে সামুর অগ্রযাত্রা চলবেই।পুরাণো অভিজ্ঞ মেধার সাথে যুক্ত হবে নতুন নতুন মেধা।
অহংবোধ পেয়ে বসলে সমস্যা।লাখ খানেকের মত ব্লগার ।তাদের সেন্টিমেন্ট আর ভাল লাগা ধারন করে লালন করে মডুরা হয়ত শতভাগ সফলতার সঙ্গে কাজ করতে পারেন না সবসময়।২৪ ঘন্টা মডারেশন করাটা হয়ে ওঠেনা সবসময়। এটাও হতে পারে।তাই বলে অভিমান করাটা কিন্তু বিশাল মনমানসিকতার বহিপ্রকাশ নয়্ ।
কারা মডু সবার সম্পর্কে ধারণা না থাকলেও জানা আপু ও ব্লগ কর্তৃপক্ষ যোগ্য লোকদের দিয়েই ব্লগ পরিচালনা করেন। এটা আমার বিশ্বাস।
এটা আমার একান্তই নিজস্ব অভিমত। তবে আমি কিন্তু ব্লগার মডু নই।সুতরাং দলাদলিতে ব্লগারদের পক্ষে।সকল ব্লগার এক হও মডুদের খামখেয়ালিপনা মার্কা নির্বাচন প্রক্রিয়া রুখে দাড়াও।
পরিশেষে একটি কথা ই বলব।ব্লগার মডু সবাই সামুর অপরিহার্য অঙ্গ।এদের সমন্বয়টা যখন চমৎকার হবে। আন্তরিকতা ও যুথবদ্ধতার সঙ্গে হবে।তবে ই ব্লগিং আরো শক্তিশালী প্লাটফরম হিসেবে দেশের সমাজের এমনকি সাহিত্অঙ্গনেও গুরুত্বপূ্র্ণ ভূমিকা পালনে সহায়ক হবে।তাইএকতার বিকল্প নই।একতা আবশ্যক।
কেউ আমার বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে করজোড়ে ক্ষমা চাই। পাঠক ব্লগার মডুরা তাদের বঞ্চনা শেয়ার করতে পারেন। যাতে কর্তৃপক্ষ ব্যাপারটা বিবেচনায় নেয়ার প্রয়াস পায়।সবাইকে সাধুবাদ ।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



