১
রাজাকারদের বাঁচাতে চাস তোরা!
৭১ এ কোথায় ছিলি?
তোদের পূর্বপুরুষ মা ভগ্নি তারা!
এদেশের মানুষের রক্ত দিয়ে হোলি খেলেছিল যখন
এদেশের মানচিত্র খাবলে খাবলে খাচ্ছিল যখন
শুকুনের দল!
যখন বাংলার মানুষ পদে পদে লাঞ্ছিত বঞ্চিত
তোদের পূর্বপুরুষরা তখন কি করছিল?
তারা কি শোষিতের কেউ?
বাংলামায়ের কোন সন্তান!
নাকি হানাদারদের ধ্বজাধারী?
হানাদারদের জারজ সন্তান!
যখন বুলেট আর বিস্ফোরণে দুরু দুরু কাঁপছিল বাংলা মায়ের প্রাণ।
তোদের তান্ডবে সেদিন আকাশ বাতাস প্রকম্পিত হয়েছিল
আজ ঠিক তেমনি তর্জন গর্জন করছিস
ভুলে যাসনে এটা সেই রামরাজত্বটি নেই
এখানে নতুন সূর্য ওঠে;
এখানে নতুন পতাকা ওড়ে
এটি নতুন দেশ ,স্বাধীন
এখানে বাংলামায়ের দামাল ছেলেরা দৃপ্ত হাতে
স্বাধীনতার গান গায়
স্বাধীনতার শত্রুদের নাশকতার বিচার চায়।
বাংলার কাদা মাটি জল
আজো করিছে টলমল
রাজাকার বধকাব্য সৃজনে
দেশমাতৃকা আজও উদ্বেল উচ্ছল চঞ্চল ।
২
তোমার অপরূপ রূপ দেখার লাগি জন্মেছিল বুঝি আমার দু নয়ন
তোমার প্রেমে পড়বে বলে জন্মেছিল বুঝি আমার এ অবুঝ মন।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



