তুমি ভেবেছো ক্লান্ত হয়েছি আমি
তোমার সঙ্গে বরাবরই পরাস্ত আমি আর বিজয়ী তুমি ।
যেদিন তোমার হৃদয়ে ভালবাসার পুষ্পটি বিকশিত হবে
সেদিন তুমিও পরাস্ত হবে জানি কারণ ভালবাসার পরিপূর্ণতা লাভ করবে তুমি ।
এ এক দারুণ খেলা পরাজয় এখানে সুনিশ্চিৎ বিজয় মালা
কে চায় হারতে বল ?শুধু এ পরাজয়ে অনাবিল সুখ মেলে
তৃপ্তির ঢেকুর তোলে গভীর ঘুমে হারিয়ে যাই আমি
সেসময়টাতেই উজাড় করা ভালবাসা ঢেলে দাও তুমি।
ভালবাসা স্নানে ধন্য হই তোমার সুগভীর ভালবাসা
আমাকে নতুন করে পরাজয়ের শক্তি দেয়
সেই পরাজয়কে কেন্দ্র করে সুখপাখির মেলা বসে শান্তির সুবাস দেয়।
সুখপাখি হাসে খেলে বাসা বুনে;
আপন মনে ;
কুঞ্জবনে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


