somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

বান্ধবী (গল্প)

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(বানোয়াট গল্প কারো বাস্তবতার সঙ্গে মিলে গেলে মু ই কিছুই জানি ন;))
কেন যে সুমনের প্রেমে পড়লাম।সারাজীবনের তপস্যা ছিল একটা ভাল মানুষের সঙ্গে আমার বিয়ে হয় যাতে।ধন দৌলত কিছু্ই চাই নি।চেয়েছিলাম একটা ভাল মানুষ যে আমাকে বুঝবে।সুমনকে তেমনি মনে হয়েছিল।ভেবেছিলাম অনেক সহজ সরল। কেউ কোন প্রশ্ন করলে কেমন বোকার মত হা হয়ে থাকে। কম কথা বলে।সুমন দেখতেও বেশ স্মার্ট।এমন টল ফিগার ছেলে খুব কমই আছে।চুলে সবসময় আর্মি কাট দেয়া ।পরিচয়ের প্রথম দিন থেকেই সুমন আমার প্রতি বেশ সহযোগিতা মূলক মনোভাব দেখিয়েছে।ব্যাপারটা বেশ ভাল লাগে।রাতুল এর আগমন মাসখানেক পরে।রাতুল সহজাত প্রতিভা।পরে এসেও তার মেধাদীপ্ত উপস্থিতি নতুন মাত্রা এনে দেয় পড়ালেখায়।সুমনের দুই বন্ধু রাতুল আর জনি।তারা তিন জন মিলে পুরো ক্লাসটা জমিয়ে রাখতো।মৌ নামের একটা মেয়ে ঢাবির ইংরেজী সাহিত্যের ছাত্রি।ঢঙ্গি।নকল করার এক্সপার্ট।সবারটা দেখে দেখে টেস্ট এক্সাম গুলোতে সবচেয়ে ভাল করতো।সেটা নিয়ে সবাই তাকে খেপাতো ।একদম ফরসা চেহারা সবার বাক্যবানে লাল হয়ে যেত।সে আবার প্রায় ই মেকাপ নিয়ে কোচিং এ হাজির হতো।তার মেকাপ নেয়ার কারণ সে ছিল একটি চ্যানেলের সংবাদ পাঠিকা।কোচিং শেষ করেই তার সংবাদপাঠ প্রোগ্রাম।মাঝখান থেকে তার রূপের তাজাল্লি দেখার সৌভাগ্য হত।তাকে নিয়ে সবাই বেশ মজাও করতো। বিশেষ করে তার স্বাস্থের বিশেষ অংশের স্ফিতি এবং এক প্রডিউসারের সঙ্গে তারে সম্পর্ক নিয়ে ছেলেরা রসালো আলাপ জুরে দিত।রাতুলের ধমকে সে আলাপ থামত। তার দিকে তাকিয়ে সবাই হাসতো।মৌ বেশ বিব্রত অবস্থায় পরতো।পরে একদিন বলেই ফেলল একজন মেজরের সঙ্গে তার বিয়ের কথাবার্তা চূড়ান্ত।তবে তার ঝলমলে উপস্থিতি তার ন্যাকামো মেয়েরা ঈর্ষা করতো।

সুমন, রাতুল আর জনি তিনজনে মিলে দারুন ত্রয়ী গঠন করেছিল।জনির কথাবার্তা বেশির ভাগই অশ্লীল।তবে জনির কথার আর্টে অশ্লীলকথাগুলো কেমন শৈল্পিক মনে হত।ওগুলো শুনে মেয়েরা ই হাসিতে লুটোপুটি খেত।ছেলেদের তো কথা ই নেই। মৌকে সরস মন্তব্য করে সে ভাল হিট হয়েছিল। টয়লেট এ যাবে তিনজন একসঙ্গে।শপিং এও তিনজন একসঙ্গে। আবার রেষ্টুরেন্ট সেখানেও একসঙ্গে ।রাতুলের পকেট থেকেই টাকা খসত বেশি।সুমনের পকেটে টাকা থাকেনা বললে ই চলে।সুমন প্রায়ই আমার কাছে থেকে টাকা নিত। আর সুমন আর আমি কোথাও বেড়াতে গেলে তো কথাই নেই। সব খরচ আমার।তারপর সুমনকে তার ভাল লাগতো ।তার সরলতার জন্য।আমি হুমায়ুণ আহমেদের উপন্যাসের দারুণ ভক্ত। সুমনকে আমার প্রিয় হুমায়ূন আহমেদের নাটক উপন্যাসের নায়ক চরিত্র মনে হতো।

সুমন তুমি কোথায়?

আমি এখন চাদপুরে।

বাসায় আসতে পারবে।আগামীকাল হলেও চলবে।

হঠাৎ বাসায় আসতে হবে কেন?

বাবা তোমার সঙ্গে কথা বলতে চেয়েছে।

কি কথা? কেন?

তোমার আমার বিয়ের কথা।

বল কি আমি মরে গেলেও তার সঙ্গে দেখা করতে পারব না।

তাহলে আমাকে বিয়ে করবে কি ভাবে?

জানি না।

তোমার বড় ভাইয়াকে বল।সে যেন বাবার সঙ্গে দেখা করে।

সেটা আমার পক্ষে জীবনেও সম্ভব না।প্রেমের বিয়ে আমার বাড়িতে নিষিদ্ধ। মেজো ভাইয়ের বউ এখনো বাড়িতে জায়গা পাইনি।আমি তো কুনোব্যাঙ। ওটা করতে গেলে আমাকে বাসা থেকে বেড় করে দিবে।আমি তো কোলাব্যাঙ এর মত পানিতে ভাসতে পারবনা। ঘর থেকে বেড় করে দিলে যাব কোথায়?

তাহলে তোমার আমার বিয়ে কোনদিন্ই হবে না।

সেরকমই মনে হচ্ছে।

তোমার মত কাউয়ার্ড দ্বিতীয়টি নেই।প্রেম করার সাহস আছে বিয়ে করার নেই।তোমার সঙ্গে প্রেম করাই অন্যায় হয়েছে।তুমি একটা ভীতুর ডিম।আর কখনো আমার সঙ্গে কথা বলবে না।

রুমকি ফোন কেটে দেয়।সুমন বারবার ফোন করতে থাকে।পরের দিন জনির নম্বর থেকে কল ।রুমকি রিসিভ করে না।বিকেলে রাতুলের নম্বর থেকে কল। রুমকি ফোন রিসিভ করে।রুমকি জানে রাতুল নিজেই কল করছে সুমনের অনুরোধে।রাতুলে সঙ্গে কথার এক পর্যায়ে সুমন ফোন নিয়ে রুমকি কে ডিনারের দাওয়াত দেয়্ ।ছায়ানীড় এ । অনেকদিন রুমকির সঙ্গে দেখা নাই। তাই রুমকির সঙ্গে দেখা করতে উনমুখ হয়ে আছে সুমন।হায়রে প্রেম যে প্রেমের পরিণতি নেই তা শুধু যন্ত্রণাই বাড়ায়।সুমনের ইদানিং গা ঘেষা স্বভাব হয়েছে।রুমকি হতাশ।ভীতু লোকের সঙ্গে প্রেম করা ঠিক নয়।

জনি কোচিং এ ছেলেদের একটি জোক শুনাচ্ছে।একাজটি সে নিয়মিতই করে।সরস ভাষায় বলছে একটা বাচ্চা ছেলে আর একটা বাচ্চা মেয়ে এক সঙ্গে খেলছে।তাদের গায়ে কোন কাপড় নেই।মেয়েটি ছেলের ইয়ে ধরে টানছে।ছেলেটা ব্যথা পাচ্ছে। ছেলেটার ধারণা মেয়েটার ওটা ধরে টানাটানির বদঅভ্যাসের কারণে নিজেরটা ছিড়ে ফেলেছে ।:P তাই মেয়েটার ওটা নেই ।;)তারটাও ছিড়ে ফেলার চেষ্টা।X((বেশি জোড়ে টানাতে ব্যথায় ছেলেটি বলছে নিজেরটাতো ছিড়ে ফেলেছো এখন আমারটাও ছিড়।X(


সবাই হেসে লুটোপুটি খাচ্ছে। ওটা জনির বলা সবচেয়ে ভদ্র জোকস। মেয়েরাও দূর থেকে শুণে মুখ টিপে হাসছে। জনির জোকস বলার ভঙ্গিটাই এমন যেন দূর থেকে মেয়েরা সব শুনতে পায়।

রাতুলের টিনার সঙ্গে খারাপ সময় যাচ্ছে। সম্পর্ক না টিকার মতন অবস্থা।বদি নামের এক ছেলের সঙ্গে নাকি তার প্রেম হয়েছে।রাতুলের চোখমুখ প্রায়ই শুকনো মলিন থাকে। তার জন্য সুমনেরও খুব মায়া। রাতুল বেশি চিন্তিত এই ভেবে যে বদি মানুষ হিসেবে ভাল নয়। একজন অসৎমানুষ যত সম্পদশালী ই হোক একটা মেয়েকে সুখি করার যোগ্যতা রাখে না। পাপের ধন প্রাশ্চিত্তে যায়্।সেই খারাপের হাত থেকে বাঁচাতে রুমকি সহয়তার হাত বাড়ার রাতুলকে। রাতুলের পক্ষে টিনাকে বুঝানোর চেষ্টা করে।তবে সম্ভাবনা দিনকে দিন ক্ষীনতর হতে থাকে। রাতুলের প্রতি তার প্রচন্ড মায়া হয়। ওর মত শার্প ছেলে মনে কষ্ট পেয়ে ক্যারিয়ারে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে।সুমনের প্রতি রুমকির বিরক্তি দিনকে দিন বাড়ছে।যতই রাতুলের সম্পর্কে জানছে তাকে ততই ভাল লাগতে শুরু করছে।রাতুলের তুলনায় সুমনকে অনেক হালকা মনে হয়।সুমন তার জীবনে এক হতাশার নাম।তাতে সুখ সামান্য ই মিলে। অসুখের পরিমান অনেক বেশি।

গল্প হল মিথ্যে মিথ্যে খেলা
মিথ্যে দিয়ে সুযোগ বুঝে সত্য বলে ফেলা।:P
----------------------------------------->চ্যাপটার-৫......
বান্ধবী-৪
বান্ধবী-চ্যাপ্টার-৩
বান্ধবী-চ্যাপ্টার-২
বান্ধবী-চ্যাপ্টার-১
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×