তোমাকে ভালবাসার শাস্তি কি হতে পারে?
সাগরে নোনাজলে আত্নহনন?
নাকি হিমালয়ের বিশাল ফাটলে আত্নাহুতি?
নাকি সোয়ার্স অব নো গ্রাউন্ডে অসীমে তলিয়ে যাওয়া।
নাকি আ্যান্টারকটিকায় পেঙ্গুইন শীলদের রাজ্যে সফেদ বরফে জমাট হয়ে যাওয়া।
কি শাস্তি আমার বল !
কি করলে পবিত্র নিষ্পাপ হব আমি!
গঙ্গাস্নানে যদি ভাসিয়ে দিই শরীর অজানায়
নাকি পাতাল রাজ্যের শুধু মায়াবী বিভীষিকায়।
চুপ করে আছ কেন?
কথা বল কিংবা লিখে দাও
কি চাও?
কি করলে নির্দোষ হব আমি।
বাদলদিনে লাইট পোস্টে নিশ্চুপ দাড়িয়ে থাকা দাড়কাকটির মতন
নিরব নিথর কুৎসিত অলুক্ষুণে অপ্রত্যাশিত
প্রতিক্ষায় ব্যাথায় জর্জরিত আমি
আমার কুতসিৎ কা কা ডাকে বিরক্তির উদ্রেক হয়
তোমার মনে ;অথচ তা আমার ভালবাসার ডাক!
তা চরম অপ্রিয় তোমার কাছে তা অপ্রিয়ই থাক।
আমি প্রায়শ্চিত্য রচনা করবো
পাপমু্ক্ত হয়ে দূর অজানায় ভাসবো
প্রেমের সমাধি করব
তোমার থেকে অনেক দূরেই প্রেমের মরা মরব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


