somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

নির্যাতন (গল্প)

১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জুয়েল।
জি আন্টি।
তুমি কোথায়?
আন্টি পাত্রী দেখতে ঢাকার বাইরে এসছি।
তুমি তোমার বাসায় না ঢুকে আমাদের বাসায় আসবা।
এখনতো রাত সাড়ে নয়টা বাজে।পাত্রি দেখে এসে বাবা মার কাছে রিপোর্ট করতে হবেনা।
না তুমি বাসায় আস দেখ তোমার বোন কি করেছে?
আগামীকালকে আসি আন্টি?
না। এখনই আস।
মেজাজ প্রচন্ড খারাপ হয়।ড্রাইভারকে বলে গাড়ী তার বোনের শ্বশুড় বাড়ী নিতে।তারপর সোজা সেখানে।ঢুকেই দেখে বোনের শাশুড়ী রুদ্র ধারণ করে আছে।জুয়েল বাসায় ঢুকা মাত্র।বোনের দেবর বউ কাঁদতে কাঁদতে এসে বলছে।মা আমি আর একদিন ও এ বাসায় থাকবো না। জুয়েলের বোনের নামে একগাদা অভিযোগ উত্থাপন করলো।করে আল্টিমেটাম। হয় উনি থাকবে নয় আমি থাকবো।বাড়ীর ছোট বউ বড় বউকে বের করে দিবে।বেয়াদব নাম্বার ওয়ান।লাবনী যূথীকে অনেক হিংসা করে ।তার হিংসা করার কারণ নিজে চাকুরী না পাওয়া ।বেচারা যূথী চাকুরী করে বাসায় লাবনীর মত সময় দিতে পারে না। সে নিয়ে ব্যাপক বিড়ম্বণায় যূথী।

লাবনী কথা বলছে কাদছে আর জুয়েলের গায়ের উপর এসে পড়ছে।জুয়েল এর আগেও দেখেছে।ভাবী তার গায়ে এসে পড়তে চায়।বাড়ী চাদপুর।এর আগে আরেকটা নালিশের মতন হয়েছিল। জুয়েল তাদের পারিবারিক অনুষ্ঠানে দাওয়াতের বাহানায় বোনের শশুড়বাড়ী যায়। সেবার বোনের শশুড় শাশুড়ী দুজনেই তাকে জোর করে দুপুরের খাবার খেতে বলে।খাবার খাওয়ার সময় বুঝলো খাওয়াটা আসল উদ্দেশ্য নয়। আসল উদ্ধেশ্য তাকে এটা দেখানো যে তার বোন আলাদা খায় আর বাসার সবাই আলাদা খায়।সেদিন ও চুলায় ভাত বসানো নিয়ে হালকা বিবাদে হয়েছে।
বোনের কষ্ট দেখে জুয়েলের বুকটা ভেঙে যায়।বোনের শাশুড়ীর সে কি মায়াকন্না।তিনি বোধ হয় আর বাঁচবেন না।যে কোন দিন মরে যাবেন।সরাসরি জুয়েলকে বলছেন তোমার বোন যা করে আমি হয়তো মরে যাব।বোনের শ্বশুড় মশাই ওয়াশরুম থেকে বেড়িয়েই বললেন বোনের বাড়ি যখন মন চায় আসবা।বুড়ির কথায় বুঝা চাচ্ছে জুয়েলের বাবা মা তার বাসায় যায়না সে মনোকষ্টে আছে।তাদের কথা শুনিয়ে গায়ের জ্বালা মেটাতে পারলে শান্তি পেতেন।তাছাড়া তার বিয়াই বিয়াইন মেয়ের অপরাধর স্বীকার করে পায়ে ধরে কান্নাকাটি করলে তার মনটা শান্ত হতো। এক্ষেত্রে তার কথা হলো ছেলের মা হলো দা মেয়ের মা হলো কুমড়া।দা ইচ্ছা মতো কুমড়ো কাটবে। এটাই স্বাভাবিক।দজ্জাল শাশুড়ী

প্রফেশনে লাইলি বেগম প্রাইমারী স্কুলের শিক্ষক।জুয়েলের মনে অনেক কষ্ট।মনের কষ্টে একবার লাইলি খালাকে বলেছিলেন একজন মেয়ে হয়ে মেয়েকে অত্যাচার করেন।একজন মা হয়ে একজন মা কে অত্যাচার করেন।বুড়ী তার কথায় অনর রুমেনের মত ছেলে বলেই যূথী এখনও এ বাসায় আছে।তার সোনার টুকরো ছেলে।
তার সোনার টুকুরো ছেলের কান্ডকীর্তি সাক্ষাৎ ইবলিসের চেয়েও খারাপ। তিনি প্রচন্ড গরমে ফ্যান বন্ধ করে দিয়ে ড্রুয়ংরুমে যেয়ে ঘুমান।তার শিশু সন্তান সহ যুথি গরমে রাত কাটায়।বাসায় কাচা বাজার করার দায়িত্ব যুথীর যেহেতু সেও একটা চাকুরী করে।যুথী মাঝখানে দুইটা বিশাল অন্যায় করেছে।এক লাবণী ,(যুথীর দেবরের বৌ)। রুমেনের সঙ্গে বেশ ঢলাঢলি সম্পর্ক বিধায় অধৈর্য হয়ে বেশ্যা বলে গালি দিয়েছে।দু্ই রুমেনকে নাকি যুথী পড়া পানি খাইয়েছে।মহা অন্যায় নিজের স্বামীকে পড়া জিনিস খাইয়েছে।বশ করতে চেয়ে কেন? এ ই নিয়ে বিচার। জনি ভাই এর বউ যদি পড়া পানি খাওয়ায় তাহলে সেটা দোষের নয়।যুথীকে দেখিয়ে রুমেন লাবণীর সঙ্গে খূব ঘণিষ্ঠতা দেখায়।যুথী অসুস্থ হলে তাকে চিকিৎসকের কাছে নেয়া সময় হয় না।তার খালাতো বোনদের সকল চিকিৎসা খরচ ও তাদের নেয়া আনার দায়িত্ব রুমেনের। শিশু সন্তানদের পড়া লেখার খরচও দেয় যুথী।স্বামী শাশুড়ী দেবর দেবর বৌ সবার মানসিক নিরযাতনে যুথী মানসিক বিপর্যস্ত হয়ে পড়ে।তার মলিন চেহারা দেখে জুয়েল দারুণ কষ্ট অনুভব করে।এর মধ্যে লাইলী বেগম যখন বলে যে কোন সময় আমি হয়তো মরে যাব।জুয়েল মনে মনে প্রচন্ড বিরক্ত হয়।বিড়বিড় করে। মর বুড়ী ।ষাট বছর বয়স হয়েছে আর কত বাচবি।আমার বোনটাকে মেরে ফেলছিস ।অল্প বয়সে আর তুই বুড়ী বয়সে এত বাঁচার শখ কেন?
স্পষ্ট মনে আসে এর আগে বাসায় যাওয়ার পর রুমেন যুথীকে জানিয়ে দেয় যূথীর বাসার কেউ যেন রুমেনদের বাসায় না আসে।তারপরই লাইলী বেগমের ফোন রাত সাড়ে নয়টায় ।জুয়েলকে বাসায় তলব।লাইলী বেগমের ধারণা জুয়েল আসবে না ।কিন্তু জুয়েল ঠিকই এসেছে।তার বোনকে সাহস দেয়া জন্য।জুয়েলকে যুথীর শশুড় যখন তখন বাসায় আসার কথা বলেই ছেলেকে ডেকে নিষেধাজ্ঞা জানিয়ে দেয়।জুয়েল প্রচন্ড জেদে আক্কাস মোল্লাকে জানিয়ে দেয় আঙ্কেল এটা আপনার বাসা ।আপনি যেদিন সরাসরি না করবেন সেদিন আমি আসবো না। এটাতো দুলাভাইয়ের বাসা নয়।তিনি আমাকে আসতে না করেছিলেন আমি শুনিনি।ওনি এ বাসার কে?আক্কাস মোল্লা রাগে কটকট করে ওঠলেও নিজেকে সংযত করে। এটা তোমার বোনের বাসা যখন খুশী তখন আসবা।জুয়েল তার বোনের একমাত্র মেয়ে পুতুলকে নিয়ে আদর করে।পুতুলের মনটাও ভীষণ খারাপ করেছিল।এতক্ষণে মামা তার কাছে এসেছে।তার সাথে খেলছে।পুতুলের আনন্দ আর ধরেনা ।মামা পকেট থেকে লজেন্স এনেছে।মিমি এনেছে।তার মামার কাছে অনেকগুলি বায়না জমে আছে।এক নম্বর তাকে ফ্যান্টাসি কিংডমে নেয়া লাগবে।আর তাকে একটা পুতুল কিনে দিতে হবে।মামা তার সব আবদার শুণে।পুতুলের নিশ্পাপ চেহারার দিকে তাকিয়ে জুয়েলের চোখে পানি বের হয়ে আসে।রুমেনের ওপর ভরসা করা যায়না। পুতুলের ভবিষ্যৎ তার বোন যুথীর ভবিষ্যৎ চিন্তা করে মনটা ব্যাকুল হয়ে ওঠে। পুতুলকে কোলে তুলে নেয়।অনেক আদর করতে থাকে।ওর মধ্যে জনি ভাইয়ের ছেলেটাও ছোটে আসে।জুয়েল তাকেও লজেন্স দেয়।তাকে আদর করতে গেলে পুতুল বিরক্ত হয়।রাগ করে। জুয়েল হাসে।পুতুলের নরম গালটা টিপে দেয়।পুতুলকে কোলে নিয়ে করিডোরে হাটতে থাকে।জানালা দিয়ে বাতাস আসছে।দারুণ আরামদায়ক ও উপভোগ্য।



সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৬
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×