ভাঙ্গনের খেলা
০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাঙ্গনের খেলা
সবুজে রৌদ্র করোটিতে বিধ্বস্ত নীলিমা
তটীনির জল করে কোলাহল
ভেঙে যায় তীর
ভেঙে নিয়ে যায় তারে দূরে
শুধু ভাঙনের খেলায় নতুন মাত্রা
বর্ষণমুখর দিনে কিংবা ঘূর্ণিঝড়ে
স্রোতস্বীনি সে শুধু ভেঙে যায় যতক্ষণ শক্তি আছে
সে ভাঙাতেই নতুন কিছু গড়ে
তার শক্তিহীনতায় পলি সঞ্চয় হয় নতুন চর জাগে।
সেখানে সবুজেরা ভীড় করে
সেখানে প্রাণের ছোঁয়া লাগে প্রাণে
সেখানে পাখিরা গায়
সেখানে কপোত কপোতি গোপন অভিসারে।
তারাও ভেঙে ছিল ভ্রান্ত এক জোড়া
সম্পর্কের নব টানপোড়নে
তারপর বেঁধেছে নতুন জুটি
নব যৌবনের রাগে
ভাঙনের খেলায় কে ভাঙে কার ঘর।
এ মায়াভূমে সবই মায়া ঘেরা
জানা নাই কে আপন কে বা পর।
ভাঙনের খেলায় সঞ্চয়িতা তুমি
গড়েছো নতুন ঘর।।
সেই ঘরেতেই গড়বে তুমি
স্বপ্ন রঙিন বাসর।
তটিনী শান্ত হও
সৌম্য হও গর্জিওনা আর
শক্তিহীন হও নিরব নিথর হও
এখন সঙ্গম কাল
আষ্ট্রেপৃষ্ঠে বেঁধে
একেবারে নিশ্চুপ।।
এখনে করিব আবাদ
ভেঙে ভেঙে শক্ত মাটির চাকা
আলগা করে এখনে বীজবপন
এখনে ভাঙনের খেলা
এখনে ভেঙে ভেঙে নব সৃষ্টির লীলা।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুন
কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুন