তুমি কি স্বাধীন?
তুমি কি বলতে পারো সব নির্দ্বিধায় ?
নাকি বলে ফেল কারো ইঙ্গিতে ইচ্ছায়।
তুমি নাকি বীর !
তুমি প্রতিবাদ করো
যুক্তি দেখাও;
যুক্তির পৃষ্ঠে যুক্তি
তুমি কর না কাহারেও ভক্তি ।
তুমি উদ্ধত তুমি সংযত নও
তোমার ক্ষমতার তোড়ে ভেসে যায় জানি সব।
স্বাধীনতার পক্ষ নিয়েছো নাকি নিজেই পরাধীনতা কিনে নিয়েছো!
তোমার চলা কি কারো হুকুমের বলা
তবে তো তোমার স্বাধীনতা নেই।
তোমার বলাও অন্য কারো চাপিয়ে দেয়া বোঝা
যা তুমি বয়ে বেড়াও কুলির মতন
বিনিময়ে বাহবা জুটে তোমার
জুটে অর্থকড়ি মেলা
তুমি বীরবাহাদুর বনে যাও।
অন্যকে হেয় করতে পারলে তোমার খুশির সীমা নাই
তুমি জিতে যাও সবাই বাহবা দেয় তোমায়।
তুমি কি স্বাধীন?
চিন্তায় চেতনায় বলায়।
নাকি কারো দারুন নিয়ন্ত্রণে কারো চরম অধীন
বিধি নিষেধের বেড়াজালে পরেছো ধরা
দাম্ভিকের মতন ধরাকে করছো সরা!
তোমার মত বিক্রিত মস্তিস্কের কতটুকু মূল্য আছে?
দেশ মাতৃকা আর শত মানুষের কাছে।
তুমি রাজার অনুচর
ক্ষমতাসীন মহাক্ষমতাধর
কিংবা কোন পুরুষের হুকুমের দাসী
খোপায় গুঁজেছো হাস্নাহেনা
মুখে সুখের বাঁশি।
এভাবে স্বধীনতারে করছো কলংকিত
এত এত প্রাণ ঝরেছে
এত এত আত্ন বলিদান
রক্তসোপান পেরিয়ে এসেছে স্বাধীনতা সুমহান।
অথচ তোমরা দাসী
গয়া কিংবা কাশী
তোমাদের গর্জনে স্বাধীন যারা, হয়ে যাবে দিশেহারা তারা?
তা হবে না
হবে সততার জয়
প্রেমে সিংহাসনে সবখানে
তোমাদের মত মৃতবাঘের দাম নেই কোন।
শান্ত শিষ্ট সুবোধ বালক যে বিক্রি হয়ে যায়নি
যে স্বাধীন সেই শ্রেষ্ঠ বীর
বেঁচে থাকার আনন্দ তার আছে।
তুমি গর্জ কাহার হর্ষে ?
তুমি বর্ষ কাহার বিষাদে?
তুমি মুক্ত বলাকা নও
বিকশিত আলোক নও।
আমি তোমায় অবজ্ঞায় বলি যাও।
তুমি আঁধারে বন্দি ;
স্বাধীনে অধীনে হতে পারে না কোন সন্ধি ।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




