তোর জন্যে
০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোর জন্য গন্দম খেয়েছিলাম
তোর ভুলে সে আমার প্রথম ভুল
তারপর স্বর্গ থেকে নিক্ষেপিত হলাম
স্বর্গরাজ্যের রাজা্ থেকে মর্ত্যের পৃথিবীতে লাঙল জোয়াল কাঁধে নিলাম।
আর সাড়ে তিনশো বছর কেঁদেছিলাম
বিরানভূমিতে অশ্রু নদী সৃজেছিলাম।
তোকেই ভালবেসেছিলাম;
তোকেই সঙ্গী করেছিলাম।
মর্ত্যের পৃথিবীতে তোকে নিয়েই স্বর্গ গড়েছিলাম
তুই সঙ্গে থাকলে আমি স্বর্গ গড়তে পারি
তুই না থাকলে শুধু ব্যর্থতা এমনকি নিঃশেষও হতে পারি।
খ্যাতির লোভ পেয়েছে তোকে
বিভীষণেরা লেগেছে পিছে।
লোভে মরণ
কহে গুণিজন।
এক সত্য আমি
আর এক সত্য তুই
আর সকলই মিথ্যে যাদু
এই কথাটি কই।
তুই ভুল বুঝিস ,তুই ভুল শুনিস ,তুই ভুল করিস
আর আমিও একটা কাজই করি
সেটা হলো তোকে ভালবাসি,বুঝিস?
তুই কিছুই বুঝিস না!
এটাতো সহজবোধ্য ভালবাসা
তাতো বুঝিস ?
নাকি সেটিও বুঝিস না।
এত যে ভুল করিস
সুযোগ পেলে ভুলের বশে একটুকু ভালবাসিস।
তোর জন্যেই ভালবাসা
তোর জন্যেই সর্বনাশ
তোর জন্যেই বাঁচা মরা
তোর জন্যেই স্বর্গবাস।
ছবি নিজস্ব সংগ্রহ..দক্ষিণ কোরিয়া সাগর।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন