আমরা ব্লগার
ব্লগ ডে আনন্দ মুখর ,প্রত্যয়ি বিবেক মোর,
আমাদের আনন্দ জোয়ারে ঘুছে যায় সব ঘোর,
রাতের আঁধার ঠেলে আমরা আনি রাঙা ভোর।
আমরা ব্লগার তিমির হারার।
আমরা জাগ্রত প্রাণ চারিদিকে যত অনিয়ম অবিচার
রুখে দিই গগন বিদারী চিৎকারে
ধর্মান্ধতা ঠেলে দূরে ;
প্রতিষ্ঠিত করি নারীর অধিকার
বাক স্বাধীনতা বিবেকের স্বাধীনতা দূর করি অবিচার।
আমরা ব্লগার বাঁধভাঙা উচ্ছাসে আজ দারুণ হুশিয়ার
আজি সেই খুশির দিন জাগ্রত চেতনার বাঁধনহারার।
আমরা ব্লগার তিমির হারার
রচে যাই আলোক বণ্যা ভরা পূর্ণিমার।
আমরা গেয়ে যাই দুঃখ ভাঙানী গান
আমরা লিখে যাই কবিতা গল্প জাগ্রত জনতার
আমরা বসন্ত হওয়া
ফুটিয়ে দিই ফুল সব বসন্তে মাতোয়ারা ।
আমরা ভোরের শিশির সবুজ দূর্বাঘাসে শুষ্ক শীতে।
আমরা বরষার জল দুকূল ছাপিয়ে ওঠি উচ্ছল উজ্জ্বল
আমরা হেমন্তের নবান্ন, শরতের নীল আঁকাশ শাদা শাদা কাশফুল।
আমরা রঙের বর্ষা নামাই রংহীন ধূসর মরুর
আমরা মতৃভাষার কান্ডারী ,শত্রুরা হুশিয়ারী।
আমরা স্বাধীন চিরসবুজ আমাদের মন
আমাদের উচ্ছাসে ভেসে যায় অনিয়ম।
আমরা ব্লগার তিমির হারার প্রতিক্ষণ প্রতিক্ষণ।
আমরা ব্লগার জানা অজানার খুলে দিই সব দ্বার;
আজ উনিশে ডিসেম্বর আলোকিত এক দিন
এই দিন তাই চিরসবুজ অক্ষয় অমলিন;
ব্লগ ডে ব্লগ ডে জানা অজানার আঁধার ঘুচাবার;
তাই আনন্দে মাতোয়ারা দিশে হারা দিশেহারা
আমরা ব্লগার তিমির হারার ।
প্রতিদিন শপথ করি
প্রতিদিন শপথ করি করবো না আর খারাপ কিছু,
তারপর দিনের শেষে হিসেবের খাতা দেখি
হয়ে গেছে খারাপ কিছু মনের অগোচরে
বিবেকের স্খলনে প্রতিহিংসায় পাল্টাঘাতে,
জানি প্রতিফল অনিবার্য আমি তুমি সবাই
যতটুকু দিয়েছি ঠিক ততটুকু পাবো প্রতিদান
নিউটনের গতিসূত্রের মত -আমি খুড়েছি কূয়া
আমাকেই পড়তে হবে তাতে তুমি যদি করো দান
তুমি ধনি হবে দানের প্রতিদানে, তুমি যদি কর ধ্বংস!
তুমিও হবে একদিন ছাই ভস্ম, তুমি যদি কর ঘৃণা
তুমি পেয়ে যাবে ঠিক তা; বিশ্বাসে মিলায় বস্তু অবিশ্বাসে কিছু নয়,
তাই শপথ করি ,অন্তত করবো কিছুটা ভাল খারাপ কিছু নয়;
মন ভেঙেছো যদি নিষ্পাপ কারো অবিশ্বাসে কিংবা মিথ্যে ছলনায় কারো
ভেবে নিয়ো তুমি ছলচাতুরী আর প্রহসনে একদিন দারুণ কষ্ট পাবে,
তাই শপথ করি প্রতিদিন ভাল কিছু করার ;অন্তত চেষ্টা করি মন্দ যেন হয় না আর।
বোধ
অদ্ভুত এক বোধ কাজ করছে খুব,
ঘুরিয়ে পেছিয়ে বললে অনেক কিছু ।
কতশত আহলাদ ,কতশত ক্ষোভ
কত আভিজাত্য কত পবিত্রতা তোমার
কত মধুর বচন পেল্লবতা!
তোমাকে খুঁজলাম তোমাকে বুঝার চেষ্টায়
নিজেকে বিকিয়ে দিলাম,
তুমি ব্যক্তিত্ব খুঁজে পেলে না তাই
ব্যক্তিত্বহীন ব্যক্তির সব অনুনয় বৃথা আস্ফালন হলো
অবশেষে নতুন বোধ হলো -অদ্ভুত এক বোধ
চোখের তাকানোয় সব কিছু দেখো
নাও না ভিতরের খোঁজ ।
বাহিরে যা দেখো ভিতরে তার নাই
বাহিরে তুচ্ছ যিনি ভিতরে তার সাঁই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



