প্লটঃ-
১৯৯০ সালে ইকবাল হারুন খান নামক এক ব্যক্তি একটি সার্কাস পরিচালনা করতেন -দা গ্রেট ইন্ডিয়ান সার্কাস- শিকাগো অর্থনৈতিক মন্দায় পরে।ওয়েস্টার্ণ ব্যাংক অব শিকাগো ইকবাল সাহেবকে লুন দেয় যা সময়মত পরিশোধে ব্যর্থ হোন তিনি।সকল প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর নিজেই আত্নহত্যার পথ বেছে নেন ইকবাল হারুন খান।সেই থেকে প্রতিশোধ স্পৃহা সাহিরের। এক কথায় ছবিটি সাহিরের ওয়েস্টার্ন ব্যাংক অব শিকাগো ও কর্মকর্তা এন্ডারসন বিরুদ্ধে প্রতিশোধ কাহীনি হলো ধূম-থ্রি।
আমার দৃষ্টিতে ধূম-থ্রি
নিকট অতীতের গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস সৃষ্টি হয়েছিল তার অন্যতম কারণ ছিল ইউরোপের ব্যাংক কর্যক্রম ও ব্যাংক কর্মকর্তাদের সর্বগ্রাসী বিলাসবহুল জীবনযাপন।বিশ্বব্যাংক আই এম এফ এর ভূমিকা নিয়েও রয়েছে নানা ধরণের প্রশ্ন।তাদের পলিসি দরিদ্রদের আরও দরিদ্র ও বঞ্চিত করে তুলছে আর উন্নত বিশ্বের শোষণের হাতিয়ার হিসেবে সেগুলোর ব্যবহার নিয়ে রয়েছে বড় ধরণের অভিযোগ।ধূম থ্রি ছবির মূল ভিলেইন কিন্তু একটি ব্যাংক যার লোভী থাবায় বিধ্বস্ত হয় একটা সার্কাস গ্রুপ।মারা যায় সেটার কর্ণধার আত্নহত্যার মাধ্যমে। তাই মুভিতে রয়েছে চমৎকার একটি ম্যাসেজ। সেই ম্যাসেজকে উপস্থাপনা করা হয়েছে
দারুণ বর্ণাঢ্য ও জাক জমকের সঙ্গে।
আমরা সবাই সার্কাসের ক্লাউনের মতন।ছবির প্রধান চরিত্র সাহির,সামার,আলেয়া সবাই সার্কাসের ক্লাউন। একটা আধুনিক সার্কাস কিংবা সার্কাসের বিবর্তন। একসময়ের সার্কাসকে গ্লামারাস করতে আলেয়ার উপস্থিতি।ধরে নিলাম সার্কাস বিবর্তন।
ছবির মিউজিক সুফি স্টাইলের, কামলি,মালাঙ,তুহি জুনুন সত্যি উপভোগ্য। নাচগুলো ব্যতিক্রম ধর্মী। যথেষ্ট পরিশ্রম করেছেন আমীর খান ও ক্যাটরিনা ।আমীর খানের নাচে আছে স্বকীয়তা।তার বডি মুভমেন্ট লিজেন্ডারী।তার অভিনয়ের মতই সহজ সরল ও সব সময়ই সহজাত। আমীর খান grungy tap dance রপ্ত করেছেন Dein Perry's academy in Australia থেকে । আমীর খান নিজেই বলেছেন সেটি আয়ত্ত্ব করতে পুরো দুইবছর সময় লাগে। আর তিনি মাত্র ৪৫ দিন সময়ে তা রপ্ত করে পারফর্ম করেছেন। আন্তর্জাতিক কোরিওগ্রাফার ডিয়েন প্যারি তার পরফরমেন্সে সন্তুষ্ট ।ক্যাটরিনা দারুণ পরফর্ম করেছেন।
যারা বাইক রেইস মুভির ফ্যান তাদের জন্য এটি বিশেষ উপভোগ্য হবে।পুরো ছবিতে আমীর খান বাইক নিয়ে চমৎকার দৃষ্টি নন্দন দৃশ্যের অবতারণা করেছেন। মুভিটির অন্যতম উপজীব্য চোর পুলিশ রেস।যেখানে এক ধূর্ত স্ট্রীট ম্যাজেশিয়ান পুলিশদের সাত ঘাটের জল খাইয়ে ছেড়েছেন।
দুটি দৃশ্য
দৃশ্য ১ :-মুভির একেবারে শুরুতে দেখা যাবে একটা বালক তার সংগৃহিত পঁচিশ ডলার বাবার হাতে তুল দিতে চাচ্ছেন তাদের সার্কাস পার্টির ঋণ শোধ করতে।বাবার চোখে পানি।সে তার ছেলেকে টাকাগুলো তার কাছে রেখে দিতে বলেন। আরও বলেন যতদিন এই পঁচিশ ডলার তার সঙ্গে থাকবে ততদিন তাদের সার্কাস কেউ বন্ধ করতে পারবে না।ভাল পারফর্ম করার পরও ব্যাংক কর্তৃপক্ষ অসন্তুষ্ট হয় ফলাফল সাহিরের বাবার আত্নহত্যা। সেই বালকই এই মুভির এন্টিহিরু।
দৃশ্য ২:- আরেকটি দৃশ্য। পুলিশ জয় দীক্ষিত বোকাসোকা সামারকে বুঝাচ্ছেন। তার ভাই সামীর ভয়াবহ বিপদের সম্মুখীন। সামার যদি তাকে সাহায্য করে তাহলেই সাহীর বাঁচতে পারে।পুলিশের সব কথা বার্তা শেষ হলে পুলিশের সামনে আত্নপ্রকাশ ঘটে সাহীরের ।পুলিশের সব কিছু জানতে সাহীরই এতক্ষণ বোকাসোকা সামার সেজে পুলিশকে বোকা বানিয়েছে।মুভিটির টুইস্ট আমীরের দ্বৈত চরিত্রকে ঘিরে।সাহীরের এর বাবার ভাষায় পৃথিবীর সবচেয়ে বড় ম্যজিক বয় ইন দা বক্স।সেটা আর কিছু নয় সব সময় লুক্কায়িত বোকাসোকা সামার।
এমনই বেশ কিছু দৃশ্য রয়েছে পুরো সিনেমা জুড়ে ।
রুমান্স :-
রুমান্সে আমীরের বিবেচনায় ক্যাটরিনা দশে দশ পেলেও ক্যাটরিনা আমীরকে দিয়েছেন দশে নয় । হতে পারে এই জন্য যেহেতু মুভিতে আলেয়ার ধ্যান জ্ঞান ছিলেন আমীর । আর আমীরের ধ্যানজ্ঞান ছিল ব্যাংক লুট করে প্রতিশোধ নেয়া। একটা ব্যাংকে দেউলিয়া করা । কারণ ব্যাংকই হলো বড় চোর। পুরো ছবিতে একটা চুম্বনদৃশ্য।
ভ্রাতৃত্ববোধ
ছবির উপজীব্য ভাইয়ের প্রতি ভাইয়ের অটুট বন্ধন।তারা কখনই বিচ্যুত হয়নি। এন্টিহিরু সাহির তার জিদ্দি বোকা সোকা কিঞ্চিৎ প্রতিবন্ধি টাইপ ভাইটিকে আগলে রেখেছে পরম মমতায় দারুণ দায়িত্ববোধ নিয়ে। হাত নেহি ছুড়না কাহি সাথ নেহি ছুড়না ।ধূর্ত চঞ্চল সাহির ছবির ফোকাস হলেও আলেয়ারুপী ক্যাটরিনার হৃদয় রাজ্যের মানুষটি হলেন বোকা সোকা সামার।সামার নিজের সুখ ,প্রিয়তমাকে বাদ দিয়ে ভাইয়ের সঙ্গে কঠিন পরিণতি বেছে নিলেন।
ছবির শক্তিশালী দিক
পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য দক্ষ পরিচালনা , অভিনয় শিল্পীদের চমৎকার অভিনয়,নাচে গানে বাইকরেসে ভরপুর টানটান উত্তেজনা হলিউড মানের স্পেশাল এফেক্ট, দূর্দান্ত সব স্টান্ট ,পরিমিত মাত্রার কমেডি সিনেমাটিকে করে তুলেছে সকল শ্রেণীর দর্শকদের জন্য উপভোগ্য ।ওয়ান এন্ড অনলি আমীর খান।যা পরশে যাদু আছে।
ছবির দূর্বল দিক
মুভির দূর্বল দিক ক্যাটরিনার আলেয়া চরিত্রটি পূর্ণতা পায়নি। শুধু আমীরকে ঘিরে কিছুটা সময় নাচানচি করা ছিল আলেয়ার প্রধান কাজ।পুরো মুভিটি আমীর একাই টেনে নিয়ে গেছেন। জ্যাকিশ্রফ ছোট্ট চরিতে ভাল অভিনয় করেছেন। অভিষেক ভাল কাজ করেছেন। তারপরও মুভি দেখে মনে হবে আমীর খানকে ঘিরে কিছু চরিত্রের লম্ফ ঝম্ফ ।
ধূম-৩ সম্পর্কে অভিষেক
ধূম .ধূম-টু থেকে ধূম-থ্রি হয়ে গেছে ভিন্ন মাত্রার ছবি। ধূম-থ্রি 'র কমন অভিনেতা নায়ক অভিষেক এক সাক্ষাৎকারে তেমনটি বলেছেন।
বলিউড মুভির সবচেয়ে বড় ব্যানার এখন আমীর খান। আর তাই আমীর খান ধূম থ্রি দিয়ে একের পর এক রেকর্ড ভেঙ্গে খান খান করে দিচ্ছেন। কি ম্যাজিক নিহিত ধূম থ্রিতে সেটি মুভি না দেখে বুঝার উপায় নেই।
কাস্ট:-
আমীর খান -সাহির/সামার খান
অভিষেক বচ্চন - এসিপি জয় দীক্ষিত
উদয় চোপড়া - আলী আকবর
ক্যাটিরনা কায়িফ _ আলেয়া
জ্যাকি শ্রফ - ইকবার হারুন ।সাহির/সামারের বাবা।
ট্যাবরেট বেথেল - ভিক্টোরিয়া ।
এনড্র্রু বিকনেল - এন্ডারসন
সিদ্ধার্থ নিগাম - বালক সাহির/ সামার।
মুভি ব্যপ্তি :- ১৭২ মিনিট ।
ক্রিটিক্স
ধূম থ্রি মুভিটি মুক্তি পাওয়ার পর মিশ্র সমালোচনা পেয়েছে। ছবিটি এর পরিচালনা ,সিনেমেটোগ্রাফী ,একশন সিকোয়েনস্ ,থ্রিল,ক্যাটিরিনার ড্যন্স পারফরম্যান্স আর খান সাহেবের ভিলেইন রুলে অভিনব চমৎকার উপস্থাপনা দারুণ প্রশংসিত হয়েছে। পাশাপশি কল্পনাবর্জিত ও ডাল হওয়ার সমালোচনাও জুটেছে।
IMDb রেটিং ৬.৪/১০। আমার রেটিং-৮/১০।
View this link
টুকি টাকি
এক বিবৃতিতে আমীর খান মুভিটির টাইটেল সং ধুম মাচালে ধূম উৎসর্গ করেছেন ক্রিকেটের ওয়ান্ডার শচীন টেন্ডুলকারকে । যখন শচীন ওয়াংখুর স্টেডিয়ামে দুইশতম ও শেষ টেস্ট খেলছিলেন।
এই মুভি করতে গিয়ে অধূমপায়ী আমীর খান ধূমপান শুরু করেছেন।অবশ্য তিনি ডিসেম্বরের ৩১ তারিখ ধূমপান করা ছেড়ে দিবেন বলে বিবৃতি দিয়েছেন।
পরিশেষে:-
আমার দৃষ্টিতে কিছু এনজয়েবল মুমেন্ট উপহার দিতে সক্ষম হয়েছে ধূম-থ্রি ।মিঃ পারফেকশনিস্ট তার কর্মগুণে ঐ তকমা অর্জন করেছেন। সত্যি সত্যি বছরটি একটা ধূম দিয়েই শেষ হলো। ধূম থ্রি ছবির পোস্টারে লিখা ছিল
দিস উয়ার উইল এন্ড উইথ অ্যা ধূম
আমীর খানের পরবর্তী ছবি পিকে দেখার অপেক্ষায় থাকলাম ।
ছবি ও তথ্য সুত্র নেট ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



