শুভ নববর্ষ,অভিনন্দন 
০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুভ নববর্ষ,সবাইকে অভিনন্দন
বেঁচে আছো যারা ,আপনজন।
একটি বছর গেল
কত ঘটনার অবতারণা হলো।
কত আনন্দ বেদনা!
কত না বিড়ম্বণা!
কত বিরহস্মৃতি,
আনন্দ মাখা অনুভূতি।
কত প্রিয়হারা ,
কত নতুনের আগমন,
কত উৎসব,
তারুণ্যের কলরব।
কত ব্যর্থতা!
কত সফলতা!
কত ঘটনার জন্ম হলো,
গেল একটি বছর,
সবার চেয়ে বড় ঘটনা বেঁচে আছি
সুখে দুঃখে কাটাচ্ছি কত প্রহর।
বেঁচে আছি তাই!
সবাইকে অভিনন্দন,
বেঁচে আছো যারা
হে সুহৃদ,ওহে আপন জন।
শুভকামনা তোমাদের,
সুখে থাকো সমৃদ্ধি লাভ করো,
নিজে ভাল থেকে সুখী সমৃদ্ধ দেশ গড়ো।
গাই মিলনের গান,
মানুষে মানুষে অশেষ ভালবাসা পর্বতসমান।
বেঁচে থাকো ভাল থাকো,
গেয়ে সাম্যের গান।
অশুভ শক্তি ধ্বংস হোক
হোক মানবতার পরিত্রাণ।
শুভনববর্ষ ,অভিনন্দন
ভুলে গিয়ে সব দুঃখ ক্রন্দন,
সুখী ,সমৃদ্ধ জীবন গড়ো।
..................
সবাইকে নববর্ষের শুভেচ্ছা।নতুন বছর আমাদের জন্য সুখ,শান্তি আর সমৃদ্ধি বয়ে আনুক। শুভকামনা নিরন্তর।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন