প্রেম বিষয়ক সমীরকণ গনিতের সমাধানের মত
যদিও নামে তা সমাধান ,সেটি ঘিরে উল্লাস করে ঝামেলা শত শত।
যতবেশি ভেরিয়েবল ততবেশি জটিলতা
সমাধানে পৌছতে গেলে পিছু নেয় ব্যর্থতা
কলেবর বাড়ে শুধু ,
আনন্দের লেশমাত্র নেই যেন বালুচর মরুভূমি ধূধূ
অনিশ্চয়তার ডালপালা ছেটে ছেটে
স্রষ্টার কৃপায় যদি সঠিক উত্তর জোটে!
নিষ্ঠুর হাতে সঠিক পথে
ভেরিয়েবলগুলো যতটুকু সম্ভব ইলিমিনেশন করতে হয়
জটিলতার ভেদ তাতেই সমাধান হয়।
নির্ভূল পথে এগুতে পারলে তবেই সফলতা জোটে
উত্তর পেয়ে মনের আনন্দে সব হাসনাহেনা ফুটে।
প্রেম বিষয়ক সমীকরন গণিতের সমাধানের মত
সহজে তা করতে হলে ইলিমিনেশন করে যাও অবিরত
যত বেশি ভেরিয়েবল তত বেশি ঝামেলা
কেটে ছেটে সবগুলো থেকে সরাতে হবে কাফেলা
একটি ভেরিয়েবল সঙ্গে নিয়ে আনন্দে কষা যায়
প্রেম বিষয়ক গণিতের সব ছক, দারুণ স্বার্থকতায়।
খুব সহজে সংসার বিষয়ক খেলায় মেতে ওঠা যায়
জীবন নামের জটিলতা তাতে পাবে না কোন ঠাঁই।
তাই বলি একটি ভেরিয়েবল মনের আঁকাশে দাও ঠাই
তবেই শুধু সুখের জ্যোৎস্নাধারা নামবে তব ধরায় ।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৪ দুপুর ১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



