
সাম্য অনেক ছোট ।দারুন দূরন্ত।তার পিছনে ছোটতে ছোটতে বাবা মা হয়রান । বাবা মার উপদেশের বেড়াজালে সে বন্দি।ওর বন্দিত্য ভাল লাগে না।ছুটোছুটি করতে গিয়ে একটু ব্যথা পেলে ওকে বাবা মা বন্দি করে রাখে ।তার চঞ্চল মন জানালা দিয়ে উড়ে যায় দূর আকাশে।ভেসে থাকা শাদা মেঘ আর উড়ে চলা পাখিদের মাঝে ও হারিয়ে যায়।সাম্যকে বেধে রাখে কার সাধ্য আছে।ঘরের দরজা বন্ধ করে রাখলেও ওর মন তো বন্দি রাখার জিনিস নয়।এমন বন্দি অবস্থায় সাম্য চায় বৃষ্টি।রিমঝিম বৃষ্টি তার খুব ভাল লাগে।বৃষ্টির ছটা জানালা দিয়ে ভেসে এসে গা হিম করে দেয়।অদ্ভুত ভাললাগায় আচ্ছন্ন হয়ে হাত বাড়িয়ে বৃষ্টির পানি ছুঁয়ে দেয়। বৃষ্টিতে গা ভেজানোর দারুন সাধ জাগে।ওতেও তার বাবা মার অনুমতি নেই।এসব ভেবে মন বিষন্ন হযে ওঠে।কবে আরেকটু বড় হবে।সবার সঙ্গে মেশা যাবে না কথা বলা যাবে না।খেলা ধূলা করা যাবে না।এই বিধি নিষেধের বেড়াজাল কবে ছিন্ন হবে।নাকি বড় হওয়ার সঙ্গে ওটা আরো বেড়ে যাবে! আর কত বড় হলে সবাই তার সঙ্গে কথা বলবে!মুখের সামনে দরজা বন্ধ করে দিয়ে বলবে না এখন তোমাকে ব্লক করে দেব।স্তব্ধ করে দেব।
এত না আর বাধা ভাল লাগেনা সাম্যর ।বাবা মার দেয়া তালিকার বাইরে কারো সঙ্গে দেখা সাক্ষাৎ নিষেধ। এভাবে কি থাকা যায়? এবাবে সাম্য বেড়ে ওঠবে কিভাবে।সবাইকে অনুসরণ করা যাবে না। অনেকে কথা বলতে গেলে জবাব দেয় না।কথার পৃষ্ঠে কথা না বলে কথা না বলার জন্য চোখ শাসিয়ে যায় ।আবার মুখের উপর দরজা বন্ধ করে দেয়।সাম্যর ভাল লাগে বন্ধু। ওর ভাল লাগে শান্তি ।ওর ভাল লাগে মিলন ।ওর ভাল লাগে জোছনা।আর ভাল লাগে চন্দ্রিমা।ভাল লাগে নিশি ।ভাল লাগে কদম ফুল।ভাল লাগে অনিন্দিতা । প্রিয়তমেষু ,পরী ,স্বপ্ন কল্পনা ঘুড্ডি উড়োজাহাজ আশা লতা তন্দ্রা স্বর্ণলতিকা হৈম অপু লক্ষীপেঁচা জোনাকী ধূলোবালি স্নিগ্ধ কবিতা সপ্তসুর চাদ সূর্য শব্দ বর্ণ জ্যামিতি দৃশ্য অদৃশ্য সবার সঙ্গে কথা বলতে।সবার সঙ্গে মিলেমিশে সুখের স্বর্গ রচনা করতে।ঝগড়া করতে আবার মিশতে। জিততে আবার হারতে।ঘুরতে ;গল্প ,কবিতা, গান শুনতে আর সুন্দর সব ছবি দেখতে নতুন কিছু শিখতে পড়তে ।প্রাণ খুলে মনের কথা বলতে।ভালবাসতে।আড্ডা দিতে।আর ভাল লাগে নিরবে মনের কথা মনে মনে মনের মানুষকে বলতে।
সাম্য চায় সাম্য ।সাম্য চায় সাম্য হযেই বেড়ে উঠতে। সাম্য পেরে ওঠে না ।এখনো সাম্য যথেষ্ট বড় হয়ে ওঠেনি ।এখনো সাম্য যথেষ্ট পরিমানে ভুল করে।সাম্য বড় হয়ে ওঠলেও সে যে যোগ্যটি হয়ে ওঠবে তারই বা নিশ্চয়তা কোথায়? তবু সাম্য বেঁচে থাকতে চায়। সাম্য সব বাধা জয় করে সাম্য হতে চায়।সাম্য ভাবে বিধিনিষেধ আর অনুসরণ এগুলো কতটুকু মঙ্গল নিয়ে আসে তার জন্য ?সবার জন্য। বাবা মা কেন বিভাজন আর শাসন এই নিয়মের বেড়াজালে সাম্যদের আটকে রাখেন?
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



