
কবি: আমি তোমাকে ভালবাসি শায়লা
_____তুমি ছাড়া নিঃস্ব আমি পোড়ে পোড়ে যেন কয়লা।
শায়লা: আমি শায়লা সেন;
_____হিন্দু আমি কি আজিব স্বপ্ন দেখ?
_____সমাজ তোমায় করবে ঘৃণা তাই
_____সর্বনাশি এই কামনা আড়াল করে রাখো?
কবি: তবে মানুষে মানুষে মিলন হবে
_____প্রেমের কাছে জাত কূলমান সব বিলীন হবে।
শায়লা: ওসব কল্পকথার মায়াজালে আটকে যেয়ো নাকো
_____পরীর রাজ্যের পরী আমি তাই দূরে দূরেই থাকো।
কবি: এটি কেমন কথা
_____রক্ত মাংসে মানুষ তুমি করছো বাচালতা।
শায়লা: ভাইয়া এইটি আমার লেখা…..পড়
_____দয়া করে লিখাটি পড়ে জলদি কমেন্ট কর।
কবি: করছি কমেন্ট এখনই
_____হাত ইশারায় ডাকলেও সখি পাবে আমায় তখনই।
শায়লা: ভাইয়া সবার সঙ্গে তোমার প্রেম ব্যাপারটি ঠিক নয়
_____আমার সঙ্গে বলবে যা বলার অন্য কাউকে নয়।
কবি: অন্য কাউকে বাসিনা ভাল
_____ওসব মিথ্যে কথা
_____তুমিই প্রথম তুমিই শেষ
_____বাকী সব বাহুল্যতা।
শায়লা: সবাইকে নিয়ে কবিতা লিখ
_____তুমি আনেক পচা
_____প্রিয়তমেষু ,স্বর্ণকমল কখনো বনলতা
_____তাই তোমার সঙ্গে আড়ি আমার
_____এটাই শেষ কথা।
কবি: বলছো এসব কি?
_____তুমি আমার স্বর্গ নরক সত্যি বলছি।
_____দিব্যি আমার প্রেমের
_____ওসব নামে ভালবেসে তোমায় একেছি।
শায়লা: আচ্ছা সবই মেনে নিলাম
_____তবু পরিবারে অবাধ্য হয়ে ভালবেসেছিলাম
কবি: আমায় বিয়ে কর
_____বিয়ের পরে করবো ম্যানেজ একটু বিশ্বাস করো
_____আমায় একটু বিশ্বাস করো।
শায়লা: কাছের সকল জনে মন্দ তোমায় বলে
_____এমন লোকের সঙ্গে বলো সংসার গড়া কি চলে?
কবি: ভালমন্দ স্রষ্টা জানে তারা বলার কে?
_____নিজেকে তারা চিনে না এখনো আমায় চিনেছে !
_____ওদের কথা ভ্রম আমাদের প্রেম ঠিক
_____আমায় নিয়েই থাকবে সুখে নিয়ে মুখরিত চারিদিক।
শায়লা: তোমার সঙ্গে কোন কিছুর মিল হয়না আমার
_____আমি হলাম রাজকন্যা তুমি কামার কুমার
_____দেখতে তুমি মোটেই ভাল নয় আমি পরীর মত
_____এমন জুটি দেখে সবাই হাসবে অবিরত।
কবি: বলছো এসব কি ?
_____আমার চোখে পৃথিবী দেখতে কথাটি মিথ্যে কি?
_____কত রূপসীর প্রেম নিবেদনে আমি বলেছি না
_____তোমার পাশে আমি বেমানান! কথাটি ঠিক না
_____তুমি আমি সোনায় সোহাগা একটু ভেবে দেখো
_____ভালবাসায় সব মিলে যায় কথাটি মনে রেখো।
শায়লা: সত্য কথা থাকে না চাপা
_____বহুগামী তুমি নিজ মুখে স্বীকার করলে তা
_____তোমায় হৃদয় সপে করেছি মস্ত ভুল
_____এসব ভেবে মনোকষ্টে ছিড়ছি মাথার চুল।
কবি: তোমার প্রেমের দিব্যি দিয়ে বলছি
_____ফুলের মত পবিত্র এ মনে শায়লা শায়লা জপছি।
শায়লা: তুমি একটা পার্ভার্ট এই কথাটি ঠিক
_____এমন কিছু সবাই বলে শুনেছি চারিদিক।
কবি: আমার সকল কবিতাগুলি থাকে তোমায় ঘিরে
_____তুমি বিহনে মরবে তারা পাড়ায় ঘুরে ঘুরে।
শায়লা: কি অখাদ্য সব লিখো
_____ওসব কবিতা খুবই খারাপ মিথ্যে সবই বকো।
কবি: যেসব কবিতা অন্তরে পোষো আজ বস্তা পঁচা হলো
_____কবিজনম ব্যর্থ আমার তাই আখি ছলো ছলো।
শায়লা: ন্যাকামো করো না আর
_____অখাদ্য সব কবিতা সঙ্গে নিয়ে হও পগারপার।
কবি: এদেশে থেকে করবো কি আর
_____অন্যদেশে পরে রই
_____তোমায় নিয়ে কবিতা লিখে করবো অমর
_____যতদিন বেঁচে রই।
_____কবিতা তোমার প্রেমপীরিতি
_____কবিতা গলার মালা
_____আমার কবিতার সঙ্গে সহবাসে
_____কাটুক তোমার বেলা।
_____কবিতা সখি ,কবিতা পতি, কবিতাই তোমার সন্তান;
_____অনেক দূরে হারিয়ে গেলাম করোনা মোর সন্ধান।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



