
নিরবতায় স্রষ্টা কথা বলেন
তাই আমিও নির্বাক হলাম।
সময়ের ডানায় তুলে দিলাম কয়েকটি নিরব মুহূর্ত
আর নৈঃশব্দের আবেগী পংক্তি মালা।
নিরবে তারা ভালবাসার দ্যোতনা যেন সৃজে তোমার হৃদয়ের আঙিনায়
ইচ্ছে গুলো পথ খোঁজে না পায়
আমাদের কামনাগুলো গন্তব্য হারায়।
দুটি দেহ মেতে থাকে যেন বিচ্ছেদের নোনাজলে
শুধু নিরবতায় মিশে যাক প্রেম অযাচিতের আনন্দ- কোলাহলে।
কয়েকটি নিরব মুহূর্ত ভাসুক মেঘের ভেলায়
প্রেমেরা আর্দ্রতা পাক নিরব অশ্রুপাতে নিয়তির নিঠুর খেলায় ।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



