সুখের অনুভবে তোমায় মনে পড়ে
শীতের তীব্রতায় মন তোমাতে থাকে;
নির্জনে তুমিহীনতা তীব্র হয়ে ঝরে
প্রাণ সখা এ প্রাণ তোমায় কাছে ডাকে।
কি করছো কারে লয়ে ভাবে না এ মন
সুখে আছো কিনা প্রশ্ন মনে সদা ভাবী
কষ্ট দিয়েছি প্রেমে —গড়েছি কষ্ট ক্ষণ
এ খেলায় নিষ্ঠুর নিয়তি সে নিত্য দাবী।
ভালবেসে ক্ষমা করো যদি চন্দ্ররাতে
মায়াবতী সুখের স্মৃতি কেমনে ভুলি !
বেদনা তাই পেতেছি নীলাকাশটাতে
নির্জনতা বরণ করেছি সব ফেলি।
ইশক এমনই হয় অথৈ পাথার;
প্রিয়া বিহনে মনে শুধুই হাহাকার।
--------------------------------
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



