
আজ অবাক জোছনায় আলোকিত ধরনী
রুপোলী আলোর রাতে মেলেছি দুনয়ন যখনী
হৃদয়ের গহীনে লেগেছে কাঁপন
সে যেন আজ আপনের আপন।
মিথ্যে এই ধরাভূমে গড়েছি আবাস
চন্দ্রাহত মন যেন তাই দারুন হতাশ।
কি নেশা সঞ্চারিলি!
কিসের সে দীপাবলী!
কি করিলি রে!
কার অভিসারে!
ছুটে চলেছি একলারাতে
রক্তক্ষরণ তাই হৃদয়টাতে।
জানি ঘুমিয়েছে সবাই ফুল শয্যায়
আমি জেগে আছি তোরই কামনায়।
চন্দ্রাহত রে!
এই চন্দ্রপ্রহরে,
তোর ভরা যৌবনে চেয়ে
প্রেমে ভরা হৃদয় নিয়ে;
জেগেছি সারারাত
দু আখি মোদিনী রে!
আজ রুপোলী আলোয় মেতেছে যারা বিশ্ব
আজ চন্দ্রাহত মন সব হারিয়ে যেন নিঃস্ব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



