
রাগলে তোমায় চন্দ্রাবতী
দেখতে লাগে মিষ্টি অতি।
ঠোঁট ফুলিয়ে তুমি রাখ যদি
এ মনে বয়ে যায় প্রেমের নদী।
বাঁকা ঠোঁটের হাসিতে তোমার
যাই ভুলে যাই ব্যথার পাহাড়।
কন্ঠে তোমার মধুর নহর
দানো এ মনে সুখের প্রহর।
ঐ চন্দ্রমুখের অবজ্ঞা কথন
এ প্রাণে আনে কামনা কাঁপন।
হৃদয় তোমার বেশ তো কোমল
আমায় নিয়ে জানি দেখছো স্বপন,
লোক লজ্জায় সব করছ গোপন।
চন্দ্রাবতী যখন মেকি রাগে দেখতে জানি যে দারুন লাগে
তাই লালশাড়িতে বউ সাজিয়ে বাঁধবো তারে অনুরাগে।
চন্দ্রাবতী আবার তুমি ঠোঁট ফুলিয়ে মেকি আহলাদে রাগবে যখন
সেই প্রহরে পরম আদরে এ বাহুডোরে তোমায় বাঁধবো তখন ।
--------------------------------------------
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



