
একজন রূপসী যে , প্রানবন্ত আর মানবিকা দিনের আলোয়
একজন আধুনিক বালিকা যে জানে কিভাবে উপভোগ করতে হয়—
এক কাপ গরম কফি ,স্বাধীন ভাবে;
এমন একজন বালিকা যার হৃদয়ে কামনা জাগে —যখন রাত্রি নামে।
আর আমি একজন পরুষ
যে অন্য সবার মতই প্রাণবন্ত দিনের আলোয়
এমন একজন পুরুষ যে কফি ফুরিয়ে ফেলে জুড়িয়ে যাবার আগে
এমন একজন যার হৃদয়ে কামনা জাগে যখন রাত্রি নামে।
সেই রকম এক পুরুষ।
নিরুপমা ,প্রিয়তমা তোমাকেই বলছি!
যে বালিকা লজ্জাবতী অথচ খেলার সময়ে খেলতে জানে
যে বালিকা যথাসময়ে মাথার খোপা খুলে এলোমেলো চুলে
যে নিজেকে আবৃত রেখেও নগ্নবালিকার চেয়ে মনোহরিনী
একজন অনুভূতি প্রবণ বালিকা যেমন—ঠিক তেমন
আর আমিও একজন পুরুষ ,
শান্ত সুবোধ অথচ খেলার সময়ে খেলায় মাতি
হয়ে উঠি প্রেম উন্মাদ যখন নামে চন্দ্ররাতি।
যার প্রেরণা বেশি শক্ত পেশীর তুলনায়।
ঠিক সেই রকম একজন মানুষ।
লাস্যময়ী ;ভালবাসাময়ী;
তোমাকেই বলছি রয়েছো কেন তফাতে?
তোমাকে নিয়ে চলে যেতে চাই প্রেমের চোরাগোলির শেষ প্রান্তে।
ধাবমান পুরুষের উপর উপবিষ্ট যে বালিকা সে মুক্তবলাকা;
আমি একজন মানুষ যে জানে শুধু এক অথবা দুই —এর চেয়ে বেশি নয়।
প্রানবন্ত পুরুষের উপর উপবিষ্ট যে রমনী সেই মুক্তবলাকা;
আমি জানি কেবলমাত্র এক অথবা দুই!
অপসরা শুনতে পাচ্ছ কি ?
প্রিয়ংবদা তোমাকেই বলছি।
----------------------------------------------------------
রেকর্ড ব্রেকিং গান গ্যাংনাম স্টাইল আমার ভাষাায় এমন কথার কবিতা।
এতে যাদু না থাকলে পূর্ব থেকে পশ্চিম বিশ্বে এ গান নিয়ে মাতামাতি হতো না ।
আমেরিকান পপ সম্রাজ্ঞী মেডোনা কোরিয়ান পপ ম্যাগাস্টার সাই এর সঙ্গে স্টেজও মাতাতেন না। এশিয়ান কোরিয়ান সাই গ্যাংনাম গেয়ে নেচে রীতি মত পশ্চিমা বিশ্বকে এডিক্ট করে দিয়েছেন।ওপ্পা গ্যাংনাম স্টাইল ।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



