
আমার উপর মুষলধারে বৃষ্টি ঝরুক
বিক্ষিপ্ত এ মন আজ;
ব্যথার দহনে হিয়ার কোনে
জমেছে যেন তপ্তলাভার সাতবাহারি সাজ।
শীতল শ্রাবণ জলে মনটা ভিজুক আজ;
তাই মুষলধারে বৃষ্টি নামুক
শীতল জলে মন ভেজাবো আজ।
আমি খেলেছি তার সাথে,
সে খেলেছে কিসে মেতে!
দুজনই ভেসেছি জানি অথৈ খরস্রোতে।
দুজনে দুজনে খেলে
তিনটি জীবন পুড়িয়েছি যে অনলে।
আমরা শুধু দুজনে মিলে
তিনটি জীবন পুড়িয়েছি শোকানলে।
তাই মনটা আমার নেই যেন আজ মনে
ব্যথার পাহাড় বুকে নিয়ে বিক্ষিপ্ত দূর বনে।
তাই মুষলধারে বৃষ্টি নামুক আমার সারা গায়
শীতল জলে গা ভিজিয়ে হারাবো অজানায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



